রাজ্য

মোট ৩১ স্পেশাল ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল, দেখে নিন তালিকা

করোনা ভাইরাসের সংক্রমণে অতিষ্ঠ গোটা বাংলা। প্রতিদিন প্রায় ২০ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এছাড়া দৈনিক মৃত্যুর হার সেঞ্চুরির গণ্ডি ছাড়িয়ে গেছে। এরকম পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কম হওয়ায় কিছুদিন আগেই উত্তর-পূর্ব সীমান্ত রেল একাধিক বিশেষ ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছিল। মোটামুটি ১৮ টি স্পেশাল ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। এই সমস্ত রেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে সেই সাথে আগামী কিছুদিনের জন্য রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কাজের জন্য নির্দিষ্ট দিনে ১৩ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কিছুদিনের নির্দিষ্ট কিছু দিনের নির্দিষ্ট কিছু দূরপাল্লার ট্রেন লাইন রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে। একনজরে সেই ১৩ দূরপাল্লার ট্রেনের তালিকা এবং বাতিলের দিনক্ষণ দেখে নিন:

  • ০৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস (১৪ এবং ১৫ মে বাতিল)।
  • ০৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস (১৬ মে বাতিল)।
  • ০৫৯৬১ হাওড়া- ডিব্রুগড় এক্সপ্রেস (১৭ মে থেকে বাতিল)।
  • ০৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস স্পেশাল (১৩ থেকে ১৭ মে বাতিল)
  • ০৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৮ মে বাতিল)
  • ০৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস স্পেশাল (১৩ থেকে ১৭ মে বাতিল)
  • ০৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৮ মে বাতিল)
  • ০৩১৬৩ শিয়ালদহ-সহর্সা এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৭ মে বাতিল)।
  • ০৩১৬৪ সহর্সা-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশাল (১৫ থেকে ১৮ মে বাতিল)।
  • ০৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৭ মে বাতিল)।
  • ০৩১৪৬ রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস স্পেশাল (১৫ থেকে ১৮ মে বাতিল)।
  • ০৩০৬৩ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস স্পেশাল (১৩, ১৪ এবং ১৭ বাতিল)।
  • ০৩০৬৪ বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (১৩, ১৪ এবং ১৭ বাতিল)।

এছাড়াও করোনার প্রভাবে এর আগেই উত্তর-পূর্ব সীমান্ত রেল ৯ জোড়া অর্থাৎ ১৮ টি স্পেশাল ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল। সেই ট্রেনগুলি হল:

  • ০৫৭৫১ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি স্পেশাল
  • ০৫৭৫২ হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি স্পেশাল
  • ০৫৮১৫ গুয়াহাটি-ডেকারগাঁও ইন্টারসিটি স্পেশাল
  • ০৫৮১৫/১৬ ডেকারগাঁও-গুয়াহাটি ইন্টারসিটি স্পেশাল
  • ০৭৫৪১ শিলিগুড়ি-ইন্টারসিটি স্পেশাল
  • ০৭৫৪২ ধুবরি-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল
  • ০৭৫২৫ শিলিগুড়ি-বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল
  • ০৭৫২৬ বঙ্গাইগাঁও-শিলিগুড়ি ডেমু স্পেশাল
  • ০৫৪৬৭ শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি
  • ০৫৪৬৮ বামনহাট-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল
  • ০৫৮১১ ধুবরি-গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল
  • ০৫৭৬৭ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল
  • ০৫৭৬৮ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল
  • ০৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল
  • ০৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি স্পেশাল
  • ০৫৭৪৯ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি প্যাসেঞ্জার স্পেশাল
  • ০৫৭৫০ হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026