বলিউড

Adipurush Record: ১৫ ঘন্টায় আদি পুরুষের ট্রেলার পেরিয়েছে ৫৭ মিলিয়নের গণ্ডি, ভেঙেছে ‘আরআরআর’এর রেকর্ডও

খুব শীঘ্রই একেবারে ভিন্ন রূপে পর্দায় ফিরতে চলেছেন কৃতি স্যানন। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’এর সূত্র ধরেই ফিরছে ‘রামায়ণ’। ছবিতে মা জানকির চরিত্রেই দেখা মিলবে তার। তার বিপরীতে রাঘব অর্থাৎ রামচন্দ্রের চরিত্রে থাকবেন প্রভাস। কয়েকদিন আগে আসন্ন এই ছবির মোশান পোস্টার মুক্তি পেতেই শোরগোল পড়েছিল নেটপাড়ায়। অভিনেত্রীর চোখে মা জানকির ব্যথা অনুভব করেছিলেন দর্শকরাও। আপাতত, ‘আরআরআর’এর রেকর্ড ভাঙতেই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

‘আদিপুরুষ’এর মোশান পোস্টার মুক্তির দিন হিসাবে বেছে নেওয়া হয়েছিল সীতা নবমীর দিনটিকেই। রামায়ণের গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ‘আদিপুরুষ’। ছবিতে দক্ষিণী অভিনেতা প্রভাসকে মানানসই গেরুয়া বসনে তীর ধনুক নিয়েই দেখা যাবে, তা অবশ্য পোস্টারে তার লুক থেকেই স্পষ্ট। উল্লেখ্য, এই ছবিতে রাবনের ভূমিকায় থাকবেন সাইফ আলি খান। আপাতত, সকলের সমস্ত লুকই সামনে এসেছে ছবির ট্রেলারে। গড়েছে রেকর্ড।

টি-সিরিজের ব্যানারেই মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’এর ট্রেলার। মুক্তি পাওয়ার পরেই রেকর্ড ভেঙেছে আরআরআরের। জানা গেছে, ট্রেলার মুক্তির ১৫ ঘন্টার মধ্যেই ‘আদিপুরুষ’এর ভিউজ গণ্ডি পেরিয়েছে ৫৭ মিলিয়নের (৫৭.২০ মিলিয়ন)। যেখানে আরআরআর ২৪ ঘন্টায় ৫১ মিলিয়নের গণ্ডি ছুঁয়েছিল। ৬০০ কোটির বড় বাজেটেই নির্মিত হয়েছে ‘আদিপুরুষ’। আর সেক্ষেত্রে এই ছবিকে নির্ধারিত অঙ্কের থেকেও বেশি ব্যবসা করতে হবে বক্সঅফিসে।

উল্লেখ্য, আগামী ১৬’ই জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। আসন্ন ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে মুক্তি পেতে চলেছে। থ্রিডি এফেক্টেও দেখা যাবে ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সূত্র, রাজেশ নায়ার। আপাতত, মোশান পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন ছবির কলাকুশলীদের পাশাপাশি সিনেমা প্রেমীরাও।

Devparna Acharya

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026