বিনোদন

Tota Roychowdhury: একদিনের মধ্যে সকলের প্রিয় রোহিত সেনের জীবন পালটে গিয়েছিল! অভিনেতা নিজেই জানালেন সে কথা

টোটা রায়চৌধুরীর থেকে বাঙালী মা কাকিমা এই অভিনেতাকে রোহিত সেন বলে ডাকতে বেশি পছন্দ করেন। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অবশ্যই প্রথম তালিকায় উঠে এসেছে টোটা রায়চৌধুরী। ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি বলিউডেও এখন অবাধ বিচরণ টোটার। তবে টোটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে শ্রীময়ী ধারাবাহিকে। শ্রীময়ীর প্রতি রোহিত সেনের ভালোবাসা বহু মা কাকিমার মন ছুঁয়ে গিয়েছে।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতে ভালো কাজ করে চলেছেন এই অভিনেতা। কিন্তু একটা সময় এই অভিনেতা একজন ভালো অভিনেতা হয়েও তাঁর যোগ্য সম্মান এমনকি প্রাপ্য কাজটুকুও পাননি। তবে একদিনের মধ্যেই বদলে গিয়েছিল আজকের রোহিত সেনের ভাগ্য। কিন্তু কিভাবে? ঠিক কি হয়েছিল জানালেন অভিনেতা নিজেই।

এ কথা সত্যিই একটা সময় নিজের যোগ্যতা অনুযায়ী ভালো চরিত্র খুঁজে পাননি অভিনেতা টোটা রায়চৌধুরী। এমনকি কোন পরিচালক বা প্রযোজনা সংস্থা হয়তো কথা হয়ে যাওয়ার পরেও তাঁকে শ্যুটিং এর আগের রাতে নাকোচ করে দিয়েছেন। হয়তো তারা তেমন ভাবে তাঁর ওপর আস্থা রাখতে পারেননি
। আর সেই কারণেই এই প্রতিভাবান অভিনেতা নিজের জীবনের অনেকগুলো মূল্যবান বছর নিজের অভিনয় দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরতে পারেননি। কোন কারণে আজ তিনি দর্শক থেকে পরিচালক-প্রযোজকদের পছন্দের হয়ে উঠলেন এই অভিনেতা?

সেই কথা নিজেই নিজের অনুগামীদের জানালেন টোটা রায়চৌধুরী। ১৮ বছর আগে ২রা অক্টোবর মুক্তি পেয়েছিল প্রয়াত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চোখের বালি। সেই ছবিতে বিহারীবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন টোটা রায়চৌধুরী। এই সিনেমাতে মহেন্দ্রের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনিয় করেছিলেন। টলিউডের সুপারস্টার বুম্বাদার মতে গুরুত্বপূর্ণ ছিল টোটা রায়চৌধুরীর চরিত্র‌ও। আর এই ছবি যেন এক রাতের মধ্যে বদলে দিয়েছিল অভিনেতা টোটা রায়চৌধুরীর গোটা অভিনয়ের জীবনের গ্রাফ।

কোন মানের অভিনেতা টোটা রায়চৌধুরী নিজের অভিনয় শৈলী দিয়ে বুঝিয়েছিলেন এই ছবির মাধ্যমে। আর তারপর থেকেই খুব একটা পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। যদিও এর পরও টলিউড সেইভাবে টোটা রায়চৌধুরীর মতো অভিনেতা কে ব্যবহার করেননি, তবে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বলিউড। তবে আজ দর্শকেরা স্বীকার করে নিয়েছেন এমন একজন অভিনেতার অভিনয় টলিউডে আরো অনেক বেশি প্রয়োজন ছিল কিন্তু যা আজ হয়নি। আর এই সবকিছুর জন্য টোটা রায়চৌধুরী এদিন ধন্যবাদ জানিয়েছেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। যে মানুষটা তাঁর ওপর বিশ্বাস রেখে বিহারীবাবু হয়ে ওঠার সুযোগ দিয়েছিলেন। এছাড়াও এদিন প্রযোজনা সংস্থা এসভিএফ কেও ধন্যবাদ জানিয়েছেন টোটা রায়চৌধুরী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026