বিনোদন

Neel Bhattacharya : নিখিল নয় অভিমন‍্যুকে নিয়ে তুমুল নাচলেন ‘উমা’র গার্লস টিম, রইলো ভিডিও

নীল ভট্টাচার্য! টেলিপাড়ার অত পরিচিত মুখ। গত সেপ্টেম্বরেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘উমা’ ধারাবাহিক। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটু ভিন্ন স্বাদ নিয়ে তৈরী হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। আর এই ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্যকে। উমার পাশাপাশি অভিনয় করছেন কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিলের চরিত্রে। উমা ধারাবাহিকে অভিমন্যুর ভূমিকায় রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য।

একই চ্যানেলে দুটি সম্পূর্ণ পৃথক চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। একদিকে শ্যামার বয়স্ক স্বামী আর দুই ছেলে মেয়ের বাবার চরিত্রে তো আরেক দিকে ইয়াং জঅভিমন্যু রূপে। এই নতুন ধারাবাহিকের শুরু থেকেই নীলের অভিনয় আবারো এক আলাদা মাত্রা এনে দিয়েছে। একদিকে আছে পাগলামি অন্যদিকে কর্তব্য।সব মিশিয়েই দেখানো হয়েছে অভিমন্যুর চরিত্রটিকে। ইতিমধ্যে দর্শকদেরও বেশ পছন্দ হয়ে উঠেছে অল্প কয়েক দিনেই। আর কতটা পছন্দ হয়েছে তা দু সপ্তাহের টিআরপি তালিকা বলে দিয়েছে। এক্কেবারে প্রথমেই সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

কৃষ্ণকলি ধারাবাহিকের জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছেন নীল। সোশ্যাল মিডিয়াতে রয়েছে তাঁর লক্ষাধিক অনুগামী। সেখানেও বেশ সক্রিয় থাকেন অভিনেতা। মাঝে মধ্যেই নিজের অনুগামীদের জন্য রিল ভিডিও শেয়ার করেন। কখনো স্ত্রী তৃণা সাহা, তো কখনো কৃষ্ণকলির শ্যামা ওরফে তিয়াশার সাথে। আবার নিজের বন্ধু বান্ধবদের সাথেও রিল ভিডিও করেছেন। এমনকি কৃষ্ণকলি ধারাবাহিকে কুচো কাঁচাদের সাথেও রিল ভিডিও বানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরো একটা পরিবার, টিম উমা।

তাই এবার কৃষ্ণকলিকে ছেড়ে টিম উমার সাথে নতুন রিল ভিডিও করলেন আর তা শেয়ার করলেন নীল নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। পর্দার প্রেমিকা আলিয়া এবং ধারাবাহিকের অন‍্য মহিলা চরিত্রদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল তাঁকে। নেটদুনিয়ার ভাইরাল ট্রেন্ড ‘শাট আপ অ্যান্ড বেন্ড’ মেনেই ভিডিওটি বানিয়েছেন অভিনেতা। ভিডিয়োতে দেখা গেল অভিমন‍্যুকে ঘিরে কোমর দোলালো উমার মহিলা টিম। শেয়ার হতেই বেশ ভাইরাল হয় ভিডিয়োটি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026