বাংলা সিরিয়াল

Aay Tobe Sohochori: শ্বশুরবাড়ির লোককে জব্দ করতেই ভাতে ছাই মেশালো বরফি, ধারাবাহিকে খাবার নষ্টের এই দৃশ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘আয় তবে সহচরী’। খুব অল্প সময়ের মধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। বর্তমানে প্রতিটি ধারাবাহিকপ্রেমী মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই ধারাবাহিক। ভিন্ন স্বাদের গল্পের জন্য আরও বেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে স্টার জলসার এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকে বরফির চরিত্রে অরুনিমা হালদারের অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের। কনীনিকা ব্যানার্জীর সাথে অর্থাৎ বরফির সাথে তার সই মায়ের মিষ্টি রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

ধারাবাহিকে শ্বশুরবাড়িতে বরফিকে তার সই মা ও শ্বশুরবাড়ির হাতেগোনা কয়েকজন ছাড়া কেউই মেনে নেয়নি। এমনকি তার স্বামী টিপুও সহ্য করতে পারে না তাকে। বরফি শুধুমাত্র তার সই মাকে শ্বশুরবাড়ির অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য এবং তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিয়ে করে তার কাছে চলে এসেছে।

বিয়ের ২৫ বছর পরে এক বছর ৫০’এর মহিলা তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে গিয়ে নিজের পড়াশোনা করার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছে। আর তার সেই লড়াইতেই তার পাশে থাকতে চেয়েছে বরফি। ঘটনাচক্রে তার কলেজের সহপাঠী সহচরীর ছেলের সাথেই তার বিয়ে হয়ে যায়। তবে এখনো শ্বশুরবাড়ির বেশিরভাগ লোকজন তাকে মেনে নেয় নি। বারে বারে তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ফন্দি এঁটে চলেছে তারা।

সম্প্রতি ধারাবাহিক অনুযায়ী বরফি’র ভাত-কাপড়ের অনুষ্ঠানের দিন তার কাছ থেকে ফোন নিয়ে নেয় তার শাশুড়ি ও ননদরা। সহচরী কলেজে যাওয়ায় তার না থাকার সুযোগে তাকে রান্নাঘরে আটকে দেয় সকলে মিলে। পরে তার মামা ও মামী সহায়তায় কোনরকমে রান্না শেষ করে বরফি। এরপরে সেই রান্নায় নুন মিশিয়ে দেওয়ার চেষ্টা করে তার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু শেষপর্যন্ত তাদের সেই পরিশ্রম বিফলে যায়। সেই কথা বরফি জেনে যাওয়ার পরেই তাদের শায়েস্তা করার বুদ্ধি আঁটে।

পাড়ার সকলে তার হাতের রান্না খেয়ে তার গুণগান করতে থাকে। এরপরে টিপু তার ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করায় সে কায়দা করে টিপুকে দিয়ে ঠিক পালন করিয়ে নেয় সেই নিয়ম। এরপর শশুর বাড়ির সকলকে খেতে ডেকে এনে খাবার টেবিলে ভাত দেয়। আর তারপরেই ঘটে সেই ঘটনা। তারা ভাত খেতে গিয়ে দেখে ভাতের তলায় ছাই পড়ে। সেই ছাই মাখা ভাত বরফি খেতে বাধ্য করে তাদের। এই দৃশ্য দেখানোর পর থেকেই খাবার নষ্ট করার বিষয় নিয়ে বিতর্ক ওঠে দর্শকমহলে।

এই দৃশ্য টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার পর থেকেই ধারাবাহিক অনুরাগীদের একাংশ জানিয়েছেন খাবার নষ্ট করার এমন দৃশ্য না দেখানোই উচিৎ ছিল। আবার অনেকে বলেছেন, একটি ধারাবাহিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তা করতেই হবে। আর এমন শ্বশুরবাড়ির লোকজনকে শায়েস্তা করার জন্য এমন কাণ্ড ঘটান কোন বাড়াবাড়ি নয়। বলাই বাহুল্য এই দৃশ্য দেখানোর পর থেকেই ধারাবাহিক অনুরাগীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026