দক্ষিণী ছবির অভিনেত্রী পূজা হেগড়ে এখন বড়পর্দার পরিচিত মুখ। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি কাজের ফাঁকে ছুটি কাটাতে গিয়েছেন মালদ্বীপে। সেখান থেকেই নিজের টোনড ফিগার নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শো-অফ করেছেন অভিনেত্রী। পাঁচহাজারি বিকিনিতে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন তিনি। সম্প্রতি তার সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
মালদ্বীপে সমুদ্র সৈকতে কালো-সাদা বিকিনিতে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে এই দক্ষিণী অভিনেত্রীকে। সেই ছবি শেয়ার করে ক্যাপশনে পূজা হেগড়ে লিখেছেন, ‘অগোছালো পনিটেল চিরকাল আমার পছন্দের’। উল্লেখ্য অভিনেত্রীর এই সাদা-কালো বিকিনির মূল্য ৫ হাজার ৯৯৯ টাকা। ড্যাশ এবং ডট ওয়েবসাইট থেকে এটি কিনেছেন অভিনেত্রী।
২০০৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। তারপর কয়েক বছর বিরতির পর ২০১২ সালে মাইস্কিন পরিচালিত তামিল ছবি ‘মুগামুদির’এর হাত ধরে সিনেমা জগতে ডেবিউ ঘটে অভিনেত্রীর। জানা গিয়েছে, প্রায় নয় বছর পর তামিল সিনেমায় কামব্যাক করছেন পূজা হেগড়ে। এই ছবিতে তার সহ-অভিনেতা বিজয়। নয় বছর পর নেলসন দিলীপকুমার পরিচালিত ‘বিস্ট’ ছবি দিয়েই কামব্যাক করছেন তিনি। অন্যদিকে বলিউডে রণবীর সিং অভিনীত ‘সার্কাস’ ছবিতে অভিনয় তার সাথে যে দুই অভিনেত্রী অভিনয় করবেন তার মধ্যে একজন হলেন পূজা হেগড়ে। বলাই বাহুল্য, এই দক্ষিণী অভিনেত্রী এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…