নিউজ

রেশন নিয়ে বিভ্রান্তি নয়, ডিজিটাল কার্ড ছাড়াও পাওয়া যাবে রেশন, ঘোষনা মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: যাদের ডিজিটাল রেশন কার্ড নেই এবার তারাও পাবেন রেশন। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ক্যাবিনেট কমিটির বৈঠকের পর জানানো হয়েছে, যাদের ডিজিটাল রেশন কার্ড নেই বা যারা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করেননি এবার থেকে তারাও রেশন পাবেন। যারা বহুদিন রেশন তোলেননি এবার তারাও পাবেন রেশন। সেক্ষেত্রে সরকারের কাছে আবেদন করতে হবে, সরকারের তরফে তাদের কুপন দেওয়া হবে। সেই কুপন দেখালেই মিলবে রেশন সামগ্রী।

লকডাউন জারি হওয়ার পর থেকেই থমকে সবকিছু, বন্ধ উৎপাদন। ফলে প্রবল খাদ্য সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে তাই সকলকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করা হয়। খাদ্য সংকট যাতে না হয় তারজন্য মাথাপিছু রেশনের বরাদ্দ বাড়ানো হয়েছিল। এবার সেই রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। সরকারের এই নতুন সিদ্ধান্তে একটি বড় অংশের মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

রেশন বিতরণ নিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে কারচুপির অভিযোগ আসছিল। কোথাও সাধারণ মানুষ রেশন পাচ্ছিলেন না আবার কোথাও বা কম রেশন পাওয়া যাচ্ছিল। এই সমস্ত অভিযোগ নিয়েও গতকাল আলোচনা হয় ক্যাবিনেট বৈঠকে। অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026