নিউজ

গতকাল রাতে ফের গ্যাস লিক বিশাখাপত্তনমে, খালি করা হল আশেপাশের এলাকা

বিশাখাপত্তনম : গতকাল সকালে গ্যাস লিক হয় বিশাখাপত্তনমের এলজি পলিমার নামের রাসায়নিক কারখানায়। সেই ঘটনায় এখনো পর্যন্ত ১১ জন মারা গিয়েছেন। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে আবার ওই একই কারখানা থেকে গ্যাস লিক করতে শুরু করে। আতঙ্কে ওই কারখানার সংলগ্ন এলাকা খালি করে দেওয়া হয়। গতকাল সকালের ঘটনার পর রাতে ওই রাসায়নিক কারখানা থেকে আবার ধোঁয়া উঠতে দেখা যায়। কারখানার আশেপাশে বেড়ে যায় তাপমাত্রা। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের এলাকার বাসিন্দারা।

ওই সময় ঘটনাস্থলে ছিলেন ৫০ জন দমকলকর্মী এবং এনডিআরএফ টিম। যুদ্ধকালীন তৎপরতায় তারা ঘটনা সামাল দেন। খালি করে দেওয়া হয় কারখানা সংলগ্ন এলাকা। কারখানার তিন কিলোমিটার এলাকার মধ্যে থাকা গ্রাম গুলি খালি করে দেওয়া হয়েছে। জেলা দমকল আধিকারিক জানিয়েছেন, “কোনো ধরণের দুর্ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন আছে। অ্যাম্বুল্যান্সও রাখা হয়েছে। কোনোরকম ঝুঁকি না নিয়ে আশেপাশের২-৩ কিলোমিটার এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে।”

গতকাল সকালে বিশাখাপত্তনমের এই রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টায়রিন গ্যাস লিক করে। ঘটনায় মারা যায় ১১ জন, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ১০০০ এর উপর মানুষ। সকালের এই ঘটনার পর রাতে আবার ধোঁয়া বেরোতে দেখা যায় ওই কারখানা থেকে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026