বর্তমানে বলিউডের উঠতি সেলেব কিডদের মধ্যে অন্যতম দুজন হলেন সাইফকন্যা সারা আলি খান ও চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। ছেলেবেলায় একই স্কুলে পড়তেন এই দুই অভিনেত্রী। অনন্যা সারার থেকে নিচু ক্লাসে পড়তো। তারা দুজনেই মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। জানা গেছে, স্কুলে পড়াকালীন অনন্যা পান্ডেকে প্রায়ই স্কুলের মধ্যে অনাস্থা করতেন সারা আলি খান।
সম্প্রতি সাইফকন্যা সারা আলি খানকে এক সাক্ষাৎকারে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এই সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, তিনি হয়তো সত্যিই ছেলেবেলায় স্কুলে পড়াকালীন অনন্যা পান্ডেকে হেনস্থা করতেন। এমনকি তিনি মনে করেন তিনি এখনও সেই একই কাজ করেন। এই কথা বলতে গিয়ে তিনি সাম্প্রতিকতম একটি ঘটনাকে উদাহরণস্বরূপ তুলে ধরেছিলেন সকলের সামনে।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন দুজনেই। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক নামিদামী তারকার। আর সারা আলি খান মনে করেন সেখানেও তিনি হেনস্থা করেছিলেন অনন্যাকে। কারণ সারা জানান, তিনি অনন্যা পান্ডেকে ঐ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার অভিনীত নতুন ছবি ‘আতরাঙ্গী রে’এর জনপ্রিয় হিট ট্রেন্ডিং গান ‘চাকা চাক’এ রীতিমতো জোর করে স্টেজে নিয়ে গিয়ে নাচিয়েছিলেন তিনি। সেইসময়ে নাচের জন্য তিনি একেবারেই রাজি ছিলেন না। এই প্রসঙ্গ টেনেই তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি হয়তো সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাকে হেনস্থা করে ফেলেছেন। তবে বলিউডে এই সমস্ত ঘটনা নতুন নয়। সেলেব কিডদের মধ্যে এমন রেষারেষির ঘটনা প্রায়ই ঘটতে থাকে। উল্লেখ্য, সম্প্রতি সাক্ষাৎকারে সারা আলি খান এই সমস্ত কথাগুলো হাসি মজার ছলেই বলেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…