সাইফ ও অমৃতা কন্যা সারা আলি খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘আতরাঙ্গী রে’এর প্রচার নিয়ে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের অন্যতম এভারগ্রীন ও এনার্জি বম্ব অভিনেতা অক্ষয় কুমার ও দক্ষিণী অভিনেতা ধানুসকে। এই ছবিতে দুজনের প্রেমেই পড়বেন অভিনেত্রী। তারপর কি হবে সেটা জানার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা। আগামী ২৪’শে ডিসেম্বর ডিজনি + হটস্টার এইচডিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। দর্শকদের বড়দিনের উপহার হিসেবেই এই ছবি দিতে চান পরিচালক আনন্দ এল রাই।
সম্প্রতি সারা আলি খান উপস্থিত ছিলেন ‘কফি শটস উইথ কারাণ’এ। এই শোটি ‘কফি উইথ কারাণ’এর অনুকরণেই বানানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই নতুন শোয়ের সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে প্রত্যাশিত বলিউডের স্বনামধন্য পরিচালক কারাণ জোহারকে। সম্প্রতি এই শোতেই খেলায় খেলায় কারাণ জিজ্ঞাসা করেছিলেন তিনি নিজের স্বয়ম্বর সভায় বলিউডের কোন ৪ অভিনেতাকে দেখতে চান। এই প্রশ্ন শোনামাত্রই উত্তেজিত সারা বলেন, তিনি নিজের স্বয়ম্বর সভায় রণবীর সিং, বিজয় দেবেড়কোন্ডা, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান। অভিনেত্রীর এই উত্তর শোনামাত্রই কারাণ বলেন এই সমস্ত অভিনেতাদের বউরা কিন্তু দেখছে এই শো। আবারো এর পাল্টা জবাবে সারা বলেন, তিনি আশা করছেন যাদের নাম বললেন তারাও দেখছেন।
সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে শুরু হয়েছে ‘কফি শটস উইথ করণ’। ডিজনি + হটস্টারে শুরু হয়েছে এই নতুন শো। সম্প্রতি এই ওয়েব শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যেখানে করাণ জোহারের প্রশ্নের জবাবে সারা আলি খানকে এই উত্তর দিতে দেখা গিয়েছে। উল্লেখ্য, এদিন এই এপিসোডে অভিনেত্রীর সাথে উপস্থিত থাকবেন দক্ষিণী অভিনেতা ধানুসও। হাসি মজাতেই অনুষ্ঠিত হবে এই এপিসোড। সম্প্রতি এই এপিসোডের প্রোমো ভাইরাল হতেই এটি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…