বিনোদন

Sukesh Chandrashekhar: চরম বিপদে শ্রদ্ধা শিল্পাকে সাহায্য করেন সুকেশ, ইডি-র জেরায় ফাঁস নতুন তথ্য

বলিউডে আরো এক দুর্নীতি উঠে এসেছে। ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে আপাতত রয়েছেন এই ব্যবসায়ী খবরের শিরোনামে। সুকেশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বারবার পেজ থ্রিয়ের শিরোনামে উঠে আসছে সিংহলী কন্যা তথা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এই প্রতারণা মামলায় যত তদন্ত হচ্ছে ততই একের পর এক নতুন তথ‍্য উঠে আসছে আমাদের সামনে। কোটি কোটি টাকা প্রতারণা মামলায় আপাতত শ্রীঘরে রয়েছেন ব‍্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর।

তদন্ত করে জানা গিয়েছে সুকেশ বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতার কথা। এই তালিকায় সবার শিরোনামে নাম রয়েছে জ‍্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহির। এবার এই প্রতারকের চেনা পরিচিতর তালিকা আরো একটু লম্বা হল এবং আর সেই সঙ্গে বিপদে পড়লেন আরো দুই বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের কাছে সুকেশ দাবি করেছেন তিনি নাকি শ্রদ্ধা কাপুর ও শিল্পা শেট্টি কুন্দ্রাকে ভালোভাবে চেনেন এবং বিপদে পড়তে তাঁদের সাহায‍্যও করেছেন।

গত বছরের শেষের দিকে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর মাদক কাণ্ডে নাম উঠেছিল শ্রদ্ধা কাপুরের। যদিও এনসিবির ডাকা তলবে নিজের মাদক গ্রহণের কথা পুরোপুরি অস্বীকার করেছিলেন। সে সময়ে নাকি এনসিবির হাত থেকে বাঁচতে শ্রদ্ধাকে সাহায‍্যের হাত বাড়িয়েছিলেন সুকেশ। একই ভাবে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার পর্ন কাণ্ডে জামিনের জন‍্য শিল্পার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই জালিয়ার সুকেশ।

সম্প্রতি বিটাউনে শোনা যাচ্ছে,জ‍্যাকলিন ও সুকেশের এই প্রেম কাহিনি নিয়ে নতুন সিনেমা তৈরির জন‍্য নাকি কাড়াকাড়ি শুরু হয়েছে বলিউডের বিভিন্ন পরিচালক প্রযোজকদের। একটি নতুন ওয়েব সিরিজ বানানোর জন‍্য নাকি প্রতারক ও অভিনেত্রীর প্রেম কাহিনি একেবারে আদর্শ। ইতিমধ‍্যেই নাকি কয়েকটি ওটিটি প্ল‍্যাটফর্ম সিরিজ তৈরির ইচ্ছাও প্রকাশ করেছে। আপাতত শুধুমাত্র পরিকল্পনা চলছে এই কাহিনির উপরে ভিত্তি করে ছবি বানানো হবে নাকি ওয়েব সিরিজ। জ‍্যাকলিন ও সুকেশের চরিত্রের জন‍্য নাকি অভিনেতা অভিনেত্রীর জন্য সিনেমহলে খোঁজও শুরু হয়ে গিয়েছে। এই নতুন কাজ করতে কোন তারকারা সুযোগ পাবেন তা নিয়েই চলছে নানান জল্পনা।

সূত্র থেকে জানা গিয়েছ, নিজের এক সহকারীকে কোটি টাকার ঘুষ দিয়ে জ‍্যাকলিনকে তিহার জেলে ডেকে পাঠিয়েছিলেন সুকেশ। আপাতত সেই সহকারী পিঙ্কি ইরানি এখন ইডির হেফাজতে রয়েছেন। জ‍্যাকলিনকে ডেকে আনার জন‍্য সুকেশ নাকি নিজেকে অমিত শাহ বলে পরিচয় দিয়েছিলেন যাতে জ্যাকলিন তাঁর সাথে সহজে দেখা করতে আসেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026