জি স্যাট ৩০, ভারতের সর্বাধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। যা শুক্রবার ফ্রান্সের গায়ানার স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এই সুখবর জানিয়ে বলা হয়, জি স্যাট ৩০ হল আরিয়েন স্পেসের দ্বারা চালু হওয়া ২৪ তম ভারতীয় জিওসিনক্রোনাস উপগ্রহ। ইসরো সূত্রে খবর, মহাকাশ যান আরিয়েন ৫ ভিএ ২৫১ ভারতের জি স্যাট ৩০ ও ইউটেলস্যাট কনেক্ট নিয়ে ভারতীয় সময় রাত ২ টা ৩৫ এ মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়।
এই নতুন জি স্যাট -৩০ স্যাটেলাইটটি থেকে যে সুবিধা গুলো পাওয়া যাবে – এটি ডিটিএইচ টেলিভিশন পরিষেবা, এটিএম, স্টক এক্সচেঞ্জ, টেলিভিশন আপলিংকিং এবং টেলিপোর্ট সার্ভিসেস, ডিজিটাল স্যাটেলাইট নিউজ গ্যাথারিং (ডিএসএনজি) এবং ই-গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনগুলির জন্য ভি স্যাট সংযোগ প্রদান করবে। স্যাটেলাইটটি নতুন টেলিযোগযোগ অ্যাপ্লিকেশনগুলির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আরও পড়ুন : পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে, ভেঙতে চলেছে ১৫০ বছরের রেকর্ড
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ প্রসঙ্গে ইসরো চেয়ারম্যান ড. কে সিভান বলেন, ‘জি স্যাট -৩০ এর নমনীয় ফ্রিকোয়েন্সি বিভাগ এবং নমনীয় কভারেজ সরবরাহের একটি অনন্য কনফিগারেশন রয়েছে। উপগ্রহটি কু-ব্যান্ডের মাধ্যমে ভারতীয় মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জের যোগাযোগের পরিষেবা প্রদান করবে এবং উপসাগরীয় দেশগুলি, বিরাট সংখ্যক এশিয়ার দেশ ও অস্ট্রেলিয়াকে সি-ব্যান্ডের আওতাভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…