বিয়ে করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়। হাইল্যান্ড পার্কের পাশের এক রেঁস্তোরাতে এক হলো তাদের চারহাত। দীর্ঘদিন লিভ ইনে থাকার পর অবশেষে শুভ পরিণয় হলো তাদের। ৭৫ এর দীপঙ্কর দে এবং ৪৯ এর দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিল কাছের কিছু বন্ধুবান্ধবরাই। কাছের বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিবাহ সারলেন তারা।
বিবাহ আসরে উপস্থিত ছিল, ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন এবং রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাদের উপস্থিতিতেই চারহাত এক হলো দুজনের। বর দীপঙ্করের পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং কনে দোলনের পরনে ছিল লাল বেনারসি। উল্লেখ্য অনেক বছর ধরেই একসাথে লিভইনে ছিলেন দীপঙ্কর দে এবং দোলন রায়। অবশেষে তাদের সম্পর্ক আইনি স্বীকৃতি পেলো।
আরও পড়ুন : লাল বিকিনিতে টেলিভিশনের এই অভিনেত্রীর সেক্সি লুক, তুমুল ঝড় নেট দুনিয়ায়
এতে তাদের পরিবার বন্ধুবান্ধবরা খুবই খুশি। গত বছরের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রিফায়ত মিথিলা এবং জুন মালিয়া ও সৌরভ চ্যাটার্জি। এবার ৭৫ বছর বয়সে সেই তালিকায় নাম তুললেন টলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা দীপঙ্কর দে’ও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…