ভারতীয় দলের কাছে আজকের ম্যাচটি মরন-বাঁচন। প্রথম ম্যাচে হেরে ০-১ এ পিছিয়ে ভারতীয় দল। তাই এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া তারা। প্রথম ম্যাচে বিরাট কোহলি ৪ নম্বরে নামেন সেইজন্য তার ইনিংসে কোনও গতি ছিল না, মধ্যক্রমের ব্যাটিং চাপে ভেঙে পড়ে। সিমারদের প্রদর্শন সেভাবে হয়নি, স্পিনাররা শিশিরের জন্য ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারেনি। সেইজন্য ওয়ানডেতে ১৫ বছর পর ১০ উইকেটে হেরেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি উল্লেখ করেছিলেন যে কেবল একটি দিনের খারাপ প্রদর্শনের কারণে প্যানিক বোতামটি চাপানোর দরকার নেই। তবে ম্যাচে কয়েকটি পরিবর্তন করারও দরকার আছে।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রাজকোটে দ্বিতীয় ম্যাচে দলে কয়েকটি পরিবর্তন আনতে চলেছেন। বিরাট কোহলি তার নিজের ব্যাটিং পজিশন তিন নম্বরে ফিরতে চলেছেন। প্রথম ম্যাচে ক্যামিন্স এর বলে চোট পাওয়ায় উইকেটরক্ষক রিষভ পন্ত দ্বিতীয় ম্যাচে দলে নেই। তার পরিবর্তে কে এল রাহুল উইকেটরক্ষক এর দায়িত্ব পালন করবেন। রিষভের জায়গায় দলে আসার জন্য তিন ক্রিকেটার দৌড়ে আছেন। মনীশ পান্ডে কেদার যাদব এবং শিবম দুবে।
আরও পড়ুন : দেশের জার্সিতে কী দেখা যাবে ধোনিকে? স্পষ্ট উত্তর দিল বোর্ড
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, মনীশ পান্ডে/কেদার যাদব/শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…