নিউজ

ঘন কুয়াশা উত্তর ভারতে, ব্যাহত রেল ও বিমান চলাচল

তীব্র শৈত্যপ্রবাহ চলছে সমগ্র উত্তর ভারত জুড়ে। গতকাল আবহাওয়া ২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার কারণে উত্তর ভারতের বেশিরভাগ অংশ তীব্র শীতে পঙ্গু হয়েছে। প্রবল ঠান্ডার সাথে কুয়াশার জন্যে এদিন উত্তর ভারত জুড়ে ব্যাহত হল রেল ও বিমান চলাচল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল হল একাধিক বিমান ও ট্রেন।

সোমবার ভোর সাতটায় দিল্লির অনেক জায়গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, রবিবার শ্রীনগরে এই মরসুমের শীতলতম দিন ছিল, যার ফলে শ্রীনগরের ডাল লেক নিরফে জমে যায়। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশও প্রবল শীতে কাঁপতে থাকে। আইএমডি জানিয়েছে, দিল্লিতে ১ জানুয়ারির দিকে হালকা বৃষ্টি হযে পারে, ফলে ঠান্ডার প্রকোপ কিছুটা কমতে পারে।

আরও পড়ুন : ভারতে তৈরি হচ্ছে বৃহত্তম ডিটেনশন ক্যাম্প

দিল্লিতে অত্যধিক ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে, একাধিক ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুয়াশার কারণে রাত ২ টো পর্যন্ত কিছুই দেখা যায়নি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার সকাল সাড়ে দশটার আগে পর্যন্ত পরিস্থিতি উন্নত হবেনা। তবে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে যে শীঘ্রই দিল্লি শীত থেকে মুক্তি পাবে।

তীব্র কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে সোমবার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তিনটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি। কম দৃশ্যমানতার কারণে উত্তর ভারতে ৩০ টি ট্রেন দেরিতে চলছে বলে জানা গেছে। দিল্লির আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আরও ২ দিন দিল্লিতে শৈত্য প্রবাহ চলবে, তারপর ধীরে ধীরে কমতে পারে ঠান্ডার পরিমাণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026