নিউজ

আজ মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন, উদ্ধব ঠাকরের পুত্র আদিত্যর চমকপ্রদ প্রবেশ

সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা ঠিক হয়েছে। সূত্র থেকে জানা গেছে যে ওরলির শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরেও সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেবেন। পরিষদ ও রাজ্য পদমর্যাদাসহ মোট ৩৬ জন মন্ত্রী মহারাষ্ট্রের গভর্নর বিএস কোশিয়ারির নেতৃত্বে দুপুর ১ টায় শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে মহারাষ্ট্রের উপ-মূখ্যমন্ত্রী হিসেবে সকলের নজর রয়েছে এনসিপি নেতা অজিত পাওয়ারের দিকে।

কংগ্রেসের এর তরফ থেকে জানা গেছে তাদের ৮ জন নেতা পরিষদ মন্ত্রীর পদে শপথ নেবেন, তারা হলেন অশোক চবন, অমিত দেশমুখ, আসলাম শেখ, যশোমতী ঠাকুর, বর্ষা গায়কয়ার, সুনীল কেদার, কেসি পদ্বী এবং বিজয় ওয়াদেটিয়ার। রাজ্য মন্ত্রী হিসেবে বিশ্বজিৎ কদম এবং সতেজ পাটিল মন্ত্রীত্ব লাভ করবেন।

আরও পড়ুন : মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতার পাশে সোনিয়া গান্ধী

এছাড়া গুলাব রাও পাতিল, আবদুল সাত্তার, দাদা ভূসেম সঞ্জয় রায়মুলকর, বাচ্চু কদু, রাহুল পাটিল, রাহুল পাটিল, প্রদীপ জয়সওয়াল, শ্রীনিবাস ওয়াঙ্গা, রবীন্দ্র ওয়াইকার, সুনীল রাউত, তানাজি সাওয়ান্ত, শম্ভুরাজে দেশাই, ভাস্কর যাদব, দীপক কেশকার, আশিস জয়সওয়াল এবং সঞ্জয় রাঠোর শিবসেনার তরফ থেকে মন্ত্রীর পদে শপথ নেবেন।

সুত্র থেকে আরও জানা গেছে যে এনসিপি থেকে আজ অজিত পাওয়ার, দিলীপ ভালসে পাটিল, রাজেশ তোপে, অনিল দেশমুখ, রাজেন্দ্র সিগনে, নবাব মালিক, জিতেন্দ্র আহওয়াদ, ধনঞ্জয় মুন্ডে, বালাসাহেব পাটিল, দত্ত ভার্নে ও অদিতি তাতকরে শপথ নেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026