নিউজ

‘সংবিধান ধ্বংস করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’, এনআরসি ও সিএএ নিয়ে তীব্র আক্রমণ ওয়েইসির

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (এনপিআর) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র নাম করে দেশে বিভাজন সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই অভিযোগ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘মোদী দেশের সংবিধানকে ধ্বংস করতে বদ্ধপরিকর।’ এনআরসি, এনপিআর ও সিএএ নিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন অভিযোগ করে প্রতিটি মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

দলীয় কর্মসূচি ‘সংবিধান বাঁচাও’ মিছিলে যোগ দিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এদিন বলেন, ‘সিএএ, এনপিআর ও এনআরসি নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিএএ, এনপিআর ও এনআরসি-র ভিত্তিতে আবারও একবার দেশভাগ করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, ‘আজ যদি আমরা চুপ থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের কৈফিয়ৎ দিতে হবে।’ এনপিআর ও এনআরসি-র মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই বলেও হায়দ্রাবাদের সাংসদ।

আরও পড়ুন : আজ মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন, উদ্ধব ঠাকরের পুত্র আদিত্যর চমকপ্রদ প্রবেশ

দীর্ঘদিন ধরে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুসলিমদের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার মোদী কে? প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী, কেন আপনি মুসলিমদের সন্দেহ করেন? কেনই বা আপনি আমাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ করেন?’ প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন ওয়েইসি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026