নিউজ

ভারতে এলেই গ্রেপ্তার করা হবে নোবেল’কে, দায়ের হল এফআইআর

কৌশিক পোল্ল্যে: বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল ত্রিপুরা পুলিশের কাছে। ত্রিপুরার এক জনৈক ব্যক্তি এই গায়কের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কুরুচিকর মন্তব্য করার কারনে। এই মর্মে ত্রিপুরা পুলিশ বিষয়টি খতিয়ে দেখে এবং বাংলাদেশি আইন বিভাগে এই অভিযোগ দায়ের হয়েছে ফলে গায়কের এদেশে আসা একপ্রকার অনিশ্চিত হল একথা বলা চলে। যদিও বাংলাদেশের আইনি তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি।

বেশ কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শীর্ষে উঠে এসেছেন জি বাংলা ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক নোবেল। অনুষ্ঠানে শেষে প্রথম না হতে পারার ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন বিভিন্ন ভারতীয় ব্যক্তিত্বদের উপর। তার কটাক্ষের শিকার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সংগীত রবি ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবর্তন করার পক্ষে সরব হন নোবেল।

এরপর সদ্যই নিজের এক গানের প্রমোশনের তাগিদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ এনে যথেষ্ট সমালোচনার মুখে পড়েন এই গায়ক। ভারতীয় ইউজারদের রোষের শিকার হয়ে শেষে ক্ষমাও চান তিনি। যদিও তার ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই সওয়াল তুলেছেন ত্রিপুরার ওই ব্যক্তি। নিজের অভিযোগে এদেশে নোবেলের ভিসা বাতিলের দাবীও করেছেন তিনি। আইনসম্মত যুক্তি থাকায় নোবেলের বিরুদ্ধেই ঝুঁকছে ত্রিপুরা সরকার।

এই সকল বিতর্কের মাঝেই প্রকাশ্যে এসেছে আরও এক খবর। এই গায়ক সাত মাস আগেই গোপনে তার তৃতীয় বিয়েটি সেরেছেন পাঁচ লক্ষ টাকা পণের বিনিময়ে। যদিও দাম্পত্য জীবন নিয়েও চুপি ভেঙেছেন তারই প্রতিবেশী। জানা গিয়েছে প্রতিদিনই নিজের স্ত্রী’কে মারধর করেন নোবেল। এই খবর জানার পরই বাংলাদেশের নেটমহল নড়েচড়ে বসেছে যদিও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026