নিউজ

মাটি খুঁড়ে পাওয়া গেল হাজার বছরের পুরোনো শিবলিঙ্গ

শ্রেয়া চ্যাটার্জি – নবম শতকের একটি শিবলিঙ্গ ভিয়েতনামের মাটির তলা থেকে আবিষ্কার করল ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র প্রত্নতত্ত্ববিদরা। শিবলিঙ্গ পাওয়া গেছে ভিয়েতনামের ‘চাম মন্দির’ সংলগ্ন এলাকায়। এই আবিষ্কারের কথা বলতে গিয়ে এক্সটার্নাল আফেয়ারস মন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, “ভিয়েতনামের সাথে ভারতীয় সভ্যতার সংযোগ ছিল, তা প্রমাণ করছে ভিয়েতনামে প্রাপ্ত শিবলিঙ্গটি।”

যে জায়গাটি থেকে এই শিবলিঙ্গটি পাওয়া গেছে সেই মন্দির চত্বরটি ইতিমধ্যেই ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’- এর একটি অংশ। এই সময় দ্বিতীয় ইন্দ্র বর্মন রাজত্ব করছিলেন। মাটি খুঁড়তে খুঁড়তে একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ হঠাৎ করেই এই শিবলিঙ্গটি খুঁজে পান, তবে মাটি খুঁড়ে আবিষ্কার করার এখনো অনেক কিছু বাকি আছে। শিবলিঙ্গটি একটি এককেন্দ্রিক কাঠামো এবং যথেষ্ট অলংকার যুক্ত। এটি ছাড়াও আরও চারটি শিবলিঙ্গ উদ্ধার করা হয় ‘মাই সান’ মন্দির চত্বরে।

ভারতীয় সভ্যতার সঙ্গে যে দেশ-বিদেশের সভ্যতার অনেকদিন থেকেই যোগাযোগ ছিল, তা প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন থেকে মানুষের চোখের সামনে উঠে এসেছে বারবার। প্রত্নতাত্ত্বিক নিদর্শন যথা স্থাপত্য, ভাস্কর্য, মূর্তি, লিপি, মুদ্রা ইত্যাদি ইতিহাস জানতে বেশ বিশ্বাসযোগ্য উপাদান কারণ ইতিহাসকে জানতে যে সাহিত্যিক উপাদানকেও আমরা গ্রহণ করি, তা সবসময় বিশ্বাসযোগ্য হয়না। প্রাকৃতিক দুর্যোগের ফলে সাহিত্যিক উপাদান অনেক সময় নষ্টও হয়ে যায়। তাই ইতিহাস জানতে গেলে ভরসা করতেই হবে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর। ‘শিব’ হল ভারতীয় উপমহাদেশে পূজিত অনেক পুরনো দেবতা। সিন্ধু সভ্যতার একটি ‘পশুপতি মূর্তি’ -কে অনেক ঐতিহাসিক ‘শিব’ বলেছেন। তাছাড়া সেই সময় প্রচুর লিঙ্গ আকারে পাথর মাটির তলা থেকে পাওয়া যায়, ধারণা করা যেতেই পারে এগুলি সবই শিবলিঙ্গ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026