নিউজ

কিমের নির্দেশে করোনা আক্রান্তকে গুলি করে হত্যা উত্তর কোরিয়ায়, চাঞ্চল্য গোটা দেশ

গোটাবিশ্বে করোনা আতঙ্কে প্রতিনিয়ত চিন্তিত মানুষ। ৫৬টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস। চিনে মৃত্যুর হাহাকার, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা ৮০ হাজার। হুবেই প্রদেশের রাজধানী ইউহান-সহ বেশ কয়েকটি শহর লকডাউন করে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস, বাজার ও কারখানা।

এবার সেই করোনা ভাইরাসে আক্রান্তকে উত্তর কোরিয়ায় গুলি করার খবরে চাঞ্চল্য। তাঁর দেশে করোনা ভাইরাস ঢুকলে ফল ভাল হবে না এমনটা আগেই জানিয়েছিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। তার রোষে পড়ে এতদিনে প্রাণ হারিয়েছে বহু প্রভাবশালী সেনা আধিকারিক, আমলা, এমনকি তার ভাই ।

আরও পড়ুন : বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩০০০, মহামারী ছড়িয়ে পড়ে ৬০ টিরও বেশি দেশে

স্বৈরশাসক কিমের নির্দেশে উত্তর কোরিয়ার প্রথম নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্তকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করছে চিনের একটি সংবাদ সংস্থা। অবশ্য তারা তথ্যটি পেয়েছে টুইটার অ্যাকাউন্ট ‘@সিক্রেট_বেজিং’ থেকে। এই অ্যাকাউন্টের মালিক চিন ও তার পরিধির বাইরে এক জন সামাজিক পর্যবেক্ষক বিশ্লেষক। প্রতিবেদনে সিঙ্গাপুরের সংস্থাটি জানিয়েছে, একটি টুইটার অ্যাকাউন্ট থেকে রোগী হত্যার তথ্যটি পেয়েছে তারা। কিন্তু ওই অ্যাকাউন্টের সত্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। টুইটার অ্যাকাউন্টটি হল ‘@সিক্রেট_বেজিং’।

অ্যাকাউন্টের মালিক নিজের পরিচয়ে জানিয়েছেন, তিনি চিন ও তার পরিধির বাইরে এক জন সামাজিক পর্যবেক্ষক ও বিশ্লেষক। তার এই টুইট টি ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় খবরটি ছড়িয়ে পড়লেও এই বিষয়ে যথারীতি মুখ খোলেনি পিয়ংইয়ং। এর আগেও বহুবার তার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। বিরোধীদের উপর হিংস্র কুকুর লেলিয়ে হত্যার হোক বা নিজের সৎভাই কিম জং নামকেও বিষপ্রয়োগের মাধ্যমে হত্যা হোক। উত্তর কোরিয়ার এই একনায়কের বিরুদ্ধে এই সব অভিযোগের পর এবার করোনা আক্রান্তকে তার নির্দেশে হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026