শাওমি বাজারে আনতে চলেছে তাদের নতুন ফোন রেডমি নোট 9 এবং নোট 9 প্রো। আজ কোম্পানির তরফে একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে এই ফোনের অনেকগুলি ফিচার্সই দেখানো হয়েছে কোম্পানির তরফে। কি কি থাকছে আসন্ন এই ফোনটিতে, দেখে নিন একঝলক।
এই ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চি বেজেললেস ফুল এইচডি ডিসপ্লে। 90Hz রিফ্রেশমেন্ট এর ডিসপ্লে থাকতে পারে ফোনটিতে। ফ্রন্ট ক্যামেরার জন্যে সামনে থাকছে ওয়াটারড্রপ নচ। চার জিবি র্যাম ভেরিয়েন্ট থেকে শুরু হতে চলেছে ফোনটি। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগণ 675 চিপসেট, যেটিতে খুবই স্মুথলি যেকোনো গেম খেলা যাবে।
আরও পড়ুন : সবচেয়ে সস্তায় বাজারে 4G ফোন আনছে JIO
ফোনে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা। 48 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে থাকছে 8+2+2 মেগাপিক্সেলের আরও তিনটি ক্যামেরা। সাথে ফ্রন্ট ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের। ফোনে দেওয়া হবে 4100 এমএইচ এর ব্যাটারি। কোম্পানির দাবি একবার ফুল চার্জ করলে যা বেশ কয়েকদিন চলবে। এর সাথে ফাস্ট চার্জারও দেওয়া হবে বক্সে।
আগামী ৯ই মার্চ ভারতে লঞ্চ হবে রেডমি নোট 9 এবং নোট 9 প্রো। আমাজন এবং এমআইডটকমে এক্সক্লুসিভ পাওয়া যাবে এই ফোন দুটি। এখন দাম কত হবে নতুন এই ফোন দুটির সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…