দেশ

Corona cases in India: কাজে লাগছে লকডাউন, শেষ ৪৫ দিনে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ

গত বছরের মার্চ মাস থেকে গোটা বিশ্বের মানুষের কাছে অভিশাপের আরেক নাম করোনা ভাইরাস। চলতি বছরের শুরুতে এই ভাইরাসের প্রকোপ অনেক কমে গেলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারতের বুকে আছড়ে পড়ে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে গোটা দেশবাসী। টানা প্রায় দু মাস ধরে করোনা সংক্রমনের গ্রাফ গগনচুম্বী রূপ ধারণ করেছে। প্রতিদিন প্রায় ২ লাখের বেশি এই রোগে আক্রান্ত হচ্ছিল এবং সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল মৃত্যুহার। স্বজনহারাদের কান্না মুখরিত ভারত দ্বিতীয় ঢেউয়ের আঘাতে কাবু হয়ে পড়েছিল। কিন্তু এরই মাঝে সুখবর জানা গিয়েছে। গত বৃহস্পতি এবং শুক্রবার পর পর দুই দিন ২ লাখের কম করোনা সংক্রমণ হয়েছে। শুক্রবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ৯২১ জন।

গতকাল অর্থাৎ শুক্রবার এর দৈনিক সংক্রমণের সংখ্যা গত ৪৫ দিনে সর্বনিম্ন। সেই সাথে গত ২৪ ঘন্টায় এই মারণ রোগের শিকার হয়েছেন ৩৬১৭ জন। পরিসংখ্যান নিরিখে আগের তুলনায় মৃত্যুহার অনেকটাই কমেছে। প্রসঙ্গত উল্লেখ্য, একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৬০১ জন। বর্তমানে গোটা ভারতে অ্যাক্টিভ করণা কেসের সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। এখন দেশজুড়ে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চলছে টিকাকরন প্রক্রিয়া। এখনো অব্দি দেশে ২০ কোটি ৮৬ লাখ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে।

গোটা দেশের পাশাপাশি গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। পরিসংখ্যান নিরিখে বলা যেতে পারে বাংলায় কার্যত বিধিনিষেধের পর এই সংক্রমণ হার অনেকটাই কমেছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের শেষে দৈনিক সংক্রমণে ৬ হাজারের হ্রাস দেখা গিয়েছে যা অত্যন্ত খুশির খবর। বাংলায় একদিনে কোভিড মুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৫ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026