বিনোদন

Sreemoyee: অনিন্দ্যের সাথে প্রেম করতে গিয়ে অঘটন ঘটাল মিঠুদি, জানুন কী?

বাঙালি মা কাকিমার প্রিয় ধারাবাহিকের মধ্যে ‘শ্রীময়ী’ হল বেশ জনপ্রিয়।ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছিল হয় শ্রীময়ী একজন গৃহবধূ। শ্বশুর, শাশুড়ি, স্বামী আর তিন সন্তানকে নিয়ে সংসার। চিরকাল শশুরবাড়ি, স্বামী, সন্তানদের কাছে অবহেলিত একটি চরিত্র শ্রীময়ী। আর শ্রীময়ীর চির শত্রু জুন আন্টি আর পরম বন্ধু রোহিত সেন। এই ধারাবাহিকের যেমন জনপ্রিয়তা বেড়েছে একইভাবে বেড়েছে এই ধারাবাহিকের নানান মিম। শ্রীময়ী আর মিমের সম্পর্ক খুব পুরোনো। যখনই কোনো এপিসোডের প্রমো দেখানো হয়ে থাকে তখনই সোশ্যাল মিডিয়াতে তৈরী এক একটি মিম।

শ্রীময়ী, জুন আন্টি আর অনিন্দ্য বাবুর মিম এর মধ্যে বেশ জনপ্রিয়। এদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়শই নানান মিম তৈরী হয়। তবে এবারে আর জুন আন্টি নয় জুনের জায়গা নিয়ে নিল শ্রীময়ীর প্রিয় মিঠু দি। হ্যাঁ কি করে ভাবছেন তো। খোলসা করেই বলা যাক। শ্রীময়ীর সঙ্গী হল মিঠু দি। নিজের প্রিয় বৌদির জন্য বাড়ির মালিকদের সাথে ঝগড়া করতে পিছপা হননি তিনি। এবার সেই মিঠু দি নাকি করছেন অনিন্দ্যর সাথে। এরকম কথা বললেন এক নেট ইউজার।

একজন নেটাগরিক এ বার মিঠুদির আর অনিন্দ্যর দিকে প্রশ্ন তুলে একটি মজার পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তাঁর এই পোস্ট অনুযায়ী৷ দেখা যাচ্ছে, শ্রীময়ীয়ের প্রাক্তন স্বামী অনিন্দ্যর সঙ্গে প্রেম করতে গিয়ে নাকি মিঠুদি কুঁয়োয় জলে পরে গেছে। নেটমাধ্যমে এই পোস্টটির শেয়ার করে সেই স জনৈক ইউজার লিখেছেন ‘অনিন্দ্যদার সাথে প্রেম করতে গিয়ে মিঠুদি বেকায়দায় কুঁয়োতে পরে গেছে। সবার দৃষ্টি আকর্ষণ করছি এই উদ্ধার কার্য চালানোর জন্য’। তাহলে কি শ্রীময়ীর আড়ালে সত্যি সত্যি এই জুটি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন।

না এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা পুরোটাই মজা এই লকডাউনে বাড়ি বসে। মিঠু দি কুয়োর এই দৃশ্যায়ন টা সত্যি তবে তা শ্রীময়ী ধারাবাহিকে নয়। এই দৃশ্যটি জিৎের ‘আওয়ারা’ সিনেমার। এই সিনেমার একটি দৃশ্যে অভিনেতা খরাজ আর সকলের প্রিয় মিঠু ওরফে শর্মিলা দাস কুঁয়োর ওপর বসে প্রেমালাপ করছিলেন। এর মাঝেই ইচ্ছে করে জিৎ খরাজকে ‘ও মদনদা’ বলতেই ভয় পেয়ে শর্মিলা কুঁয়োর মধ্যে পড়ে যান। আর এটাকে নিয়ে তৈরী হয় মিমি। তবে এই মিম পোস্ট হতেই বহু নেট নাগরিক হাস্যকর হিসেবেই নিয়েছেন। কেউ আবার এই অনিন্দ্য আর মিঠুর প্রেম নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে এই পোস্ট বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026