রাজ্য

পামেলা কাণ্ডে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হল অনুপম হাজরা এবং শঙ্কুদেব পণ্ডাকে

পামেলা কাণ্ডে এই বার নোটিশ পাঠানো হয়েছে গেরুয়া শিবিরের নেতা অনুপম হাজরা (Anupam Hazra) এবং শঙ্কুদেব পণ্ডাকে (Sanku Deb Panda)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে কলকাতা পুলিশের গোয়ান্দা বিভাগ। লালবাজার সূত্র হতে জানা গিয়েছে, বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেবকে জিজ্ঞাসা করে বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে। এই ঘটনায় অনুপনকে সাংবাদিকরা প্রশ্ন করায়, তিনি জানিয়েছেন,”আমি এখনও কোনও নোটিশ পাইনি। কখন পাঠানো হয়েছে তা ও জানিনা। কেউ তার ব্যক্তিগত জীবনে কী করছে সেটা দলের দেখার বিষয়ও নয়, পামেলা এর আগে আমার বিরুদ্ধে কোনও অভিযোগও আনেনি।”

এর পরে তিনি শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন,”দেশে আইন শৃঙ্খলার ওপর ভরসা রয়েছে। নোটিশ পেলে সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়া হবে।” প্রসঙ্গত, এর আগে পামেলা কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। বৃহস্পতিবার তথা গতকাল আবারও রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। প্রায় ৪৫ মিনিট ধরে তল্লাশি চালানো হয়েছে, বলে সূত্রের খবর।

উল্লেখ্য, কোকেন কাণ্ডে ধৃত বিজেপি যুব মহিলা মোর্চা নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) আজ দাবি করেছেন যে রাকেশ সিংয়ের ছেলেও ষড়যন্ত্রে জড়িত আছে। একইসঙ্গে এদিন তিনি রাকেশ সিংয়ের (Rakesh Singh) বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। আদলত চত্বরে দাঁড়িয়েই পামেলা গোস্বামী অভিযোগ করেন, ‘ঘনিষ্ঠতা’য় বাধা দেওয়ায় তাঁকে শারীরিক নিগ্রহ পর্যন্ত করেন রাকেশ সিং।

পামেলার অভিযোগ, রাকেশ সিং তাকে অন্য নজরে দেখতে শুরু করেছিলেন। তার সাথে ‘অন্য সম্পর্ক’ স্থাপনের জন্য জোর করতেন রাকেশ। তিনি রাজি হননি। সেই কারণে প্রথমে তাকে হুমকি দেওয়া হয়। পরে তাকে শারীরিক নিগ্রহ করা হয়। সব শেষে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে মাদক কাণ্ডে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026