বিনোদন

ক্যান্সারে আক্রান্ত মিমির আদরের ‘চিকু’, সাহায্যের আর্তি অভিনেত্রীর

অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) মানুষের জন্য কাজ তো করেনই, এমনকি পশুদের জন্যও তিনি যথেষ্ট উদ্যোগী। কিন্তু এই মিমিও এবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন। তার কারণ হল মিমির সন্তানসম পোষ‍্য সারমেয় চিকু (chiku)। আট বছর বয়সী চিকু জাতে ল্যাব্রাডর। সম্প্রতি চিকু অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান মিমি। কিছু শারীরিক পরীক্ষা ও রক্ত পরীক্ষার পর জানা যায় চিকু মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার ক্রমশ ছড়িয়ে পড়ছে চিকুর সারা শরীরে। মিমি চিকুকে বহু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সবাই মিমিকে জবাব দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে চিকুর অপারেশন করাও সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই কারণে মিমি তাঁর চারপেয়ে সন্তান চিকুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাহায্যের আবেদন জানিয়েছেন নেটিজেনদের কাছে। তিনি জানিয়েছেন, চিকু তাঁর প্রতিটি শ্বাসে রয়েছে। চিকুর জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন বলে জানিয়েছেন মিমি। মিমি নেটদুনিয়ায় অনুরোধ করেছেন চেন্নাইয়ের কোনও পশু চিকিৎসকের সঙ্গে যদি কারও পরিচয় থাকে, তাহলে তিনি যেন দ্রুত মিমির সঙ্গে যোগাযোগ করেন।

মিমি তাঁর সন্তান চিকুর অসুস্থতার কারণে যথেষ্ট ভেঙে পড়েছেন। প্রসঙ্গত, চিকু ছাড়াও মিমির আরও এক সারমেয়-সন্তান রয়েছে, যার নাম ম্যাক্স (Max)। চিকুর অবর্তমানে ম্যাক্সের একাকীত্বও ভাবিত করেছে মিমিকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026