পোস্ট অফিস অনেক ধরনের ছোট সঞ্চয় প্রকল্প চালায়। এমন কিছু স্কিম আছে যাতে আপনি অল্প পরিমাণ বিনিয়োগ করে ব্যাপক লাভবান হতে পারেন। একটি স্কিমে তো আপনার টাকা দ্বিগুণ হয়ে যায়। টাকা দ্বিগুন করতে কে না ভালোবাসে। আপনিও যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন তাহলে পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি আপনার নিজের জমানো অর্থ থেকে আরও বেশি পরিমাণ লাভ পেতে পারবেন। এই প্রকল্পের মূল বিশেষত্ব হলো ১১৫ মাসের মধ্যে আপনার টাকা হয়ে যাবে একেবারে দ্বিগুণ। পোস্ট অফিসের বিনিয়োগ হওয়ায় এতে আপনার টাকা নিরাপদ থাকবে এবং সেইসাথে তা দ্বিগুণ হয়ে যাবে। এতে সরকার বিনিয়োগের ওপর ৭.৫ শতাংশের সুদ দেবে। তাই এই স্কিম সকলের জন্য বেশ উপকারী হবে।
পোস্ট অফিসের এই স্কিমের নাম কিষান বিকাশ পত্র। এতে ১১৫ মাসে আপনার বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। তবে জানুয়ারিতে এই স্কিমের সময়কাল ১২৩ মাস থেকে কমিয়ে ১২০ মাসে করা হয়েছিল, কিন্তু এখন এর সময় আরও কমানো হয়েছে। এখন আপনার টাকা মাত্র ১১৫ মাসের জন্য বিনিয়োগ করতে হবে। এতে বিনিয়োগ করা অর্থের ওপর সরকার বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেবে।
কিষাণ বিকাশ পত্র প্রকল্পের অধীনে ১০ বছরের কম বয়সী নাবালকের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে এক্ষেত্রে অভিভাবক তার নিজের পক্ষে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার সন্তান ১০ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি তার নামে স্থানান্তরিত হবে। এতে ১০০০ টাকা থেকে শুরু করে বিনিয়োগ করা যাবে। তারপর ১০০ টাকা গুনে বিনিয়োগ হবে। আপনি যদি এককভাবে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ১১৫ মাসে আপনি ১০ লক্ষ টাকা ফেরত পাবেন। আসলে আপনি এই স্কিমে চক্রবৃদ্ধি সুদের সুবিধাও পাবেন। তার মানে আপনি সুদের উপরও সুদ পাবেন। এছাড়া এতে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে, কারণ এতে আছে নমিনির সুবিধা। তাই টাকা ডবল করতে চাইলে আর দেরি না করে এক্ষুনি বিনিয়োগ করুন পোস্ট অফিসের KVP স্কিমে।
Jennifer Hudson is opening up about continuing her talk show as two other daytime staples…
Harvey Weinstein remains behind bars at Rikers Island, the New York maximum-security prison where he…
Cillian Murphy revealed that Barry Keoghan’s casting in Peaky Blinders: The Immortal Man began with…
Country star Lainey Wilson is opening up about the challenges of planning her upcoming wedding…
Jorja Smith and Tems are set to join forces for a special co-headline show at…
Ellie Goulding is celebrating the arrival of her second child. The Higher Than Heaven singer,…