অরূপ মাহাত: সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের জন্য উৎসাহভাতার ঘোষণা করলেন তিনি। তবে তা পাওয়ার জন্য রেখে দিলেন কিছু শর্তও। এবার থেকে আপৎকালীন পরিস্থিতিতে কাজ করলে মিলবে ইনসেনটিভ। এদিন বুলবুল পরবর্তী বসিরহাটের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে তিনি বলেন, বর্তমানে রাজ্যে আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সাধারণ মানুষের সাহায্যার্থে সরকারি কর্মচারীদের তৎপর থাকতে হবে। প্রয়োজনে ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা করে কাজ করতে হবে। দুর্গত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। এরপরই তিনি অতিরিক্ত কাজের পরিবর্তে ইনসেনটিভের কথা ঘোষণা করেন। শুধু তাই নয়, ত্রাণ বন্টনের ক্ষেত্রে কোন রকমের রাজনীতি তিনি পছন্দ করেন না বলেও জানান তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ত্রাণ বন্টনে কোন রকমের দলাদলি তিনি বরদাস্ত করবেন না।
বুলবুল পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ বন্টনের উপর কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। সোমবার কাকদ্বীপ গিয়েছিলেন, এদিন আবার বসিরহাটে যান তিনি। এমনকি সরকারি কর্মচারীদের উৎসাহ দিয়ে ত্রাণ বন্টনের কাজে গতি আনতে বাড়তি ইনসেনটিভের ঘোষণাও করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…