অরূপ মাহাত: রাফাল মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করলো সর্বোচ্চ আদালত। ২০১৮-এর ডিসেম্বরে রাফাল চুক্তি নিয়ে বিরোধীদের আনা দুর্নীতির অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। সেই মামলায় স্বস্তি মিললো সরকারের। একইসঙ্গে আবারও ভুল প্রমাণিত হলো বিরোধী শিবির।
ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা দাসল্ট এভিয়েশনের থেকে কেনা রাফাল যুদ্ধ বিমানের দাম নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিলেন বিরোধীরা। ৫৯ হাজার কোটি টাকায় কেনা যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপিরই প্রাক্তন মন্ত্রীরা। ফলে, গত ডিসেম্বরে আদালতের রায় সরকারের পক্ষে গেলে প্রাক্তন দুই মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ সৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ রায় পুনর্বিবেচনার আর্জি জানান। একই সঙ্গে, আদালতের তত্ত্বাবধানে রাফাল দুর্নীতির তদন্তের আর্জি জানান। তবে, আদালত সেই মামলা খারিজ করে আজ জানিয়ে দেন যে, রাফাল মামলায় আর কোন তদন্তের প্রয়োজন নেই। আদালতের রায় তাদের বিপক্ষে যাওয়ায় স্বভাবতই ব্যাকফুটে বিরোধী শিবির।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…
গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…