তড়িৎ ঘোষ : নিলামের আগেই প্রায় প্রতিদিনই এখন ফ্র্যাঞ্চাইজি গুলির মধ্যে খেলোয়াড় পরিবর্তন চলছে। কোন ফ্র্যাঞ্চাইজি নিলামে বেশি অর্থ খরচ করার জন্য কিছু খেলোয়ারদের ছেড়ে দিচ্ছে আবার সেইসব ছেড়ে দেওয়া খেলোয়াড়দের কোন কোন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিচ্ছে নিজেদের দলে।
রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়ার পর দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলো তাদের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টকে। গত মরসুমে নিউজিল্যান্ডের এই খেলোয়াড় দিল্লি ক্যাপিটালস এর হয়ে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি উইকেট নিয়েছিলেন। এবার তাকে খেলতে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৪ সালে প্রথম আইপিএল ম্যাচ খেলা ট্রেন্ট বোল্ট এখন পর্যন্ত ১৪ টি ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন।
বোল্টের মত অঙ্কিত রাজপুতকে ছেড়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব তিনি রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। ২০১৮ সাল থেকে পাঞ্জাবে ছিলেন তিনি। তার আগে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা গেছে অঙ্কিত রাজপুতকে। এখন পর্যন্ত আইপিএলের ২৩ ম্যাচ খেলে ২২ টি উইকেট নিয়েছেন কানপুরের পেসার অঙ্কিত রাজপুত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…