২৫ শে নভেম্বর করিমপুর বিধানসভা উপনির্বাচন। এর আগে প্রত্যেকটি রাজনৈতিক শিবিরই জোরকদমে প্রচারকার্য শুরু করে দিয়েছে। তারা প্রত্যেকেই মনে করছে তাদের দলই জিতবে।
বুধবার সকাল বেলা বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি দলের প্রার্থী জয়প্রকাশ মজুমদার এর সমর্থনে প্রচারকার্য চালান। তাদের এই প্রচারকার্য টি ডাকবাংলার মোড় থেকে শুরু হয়। প্রচার করতে করতে তিনি জানান করিমপুরের প্রতিটা অলিগলি তার অতি পরিচিত। এবং তিনি নিশ্চিত হয়ে বলেন যে বিজেপি এবারে জিতবেই।
অন্যদিকে তৃণমূলের হয়ে প্রচারকার্য চালান সাংসদ মহুয়া মৈত্র এবং আবু তাহের খান। এবারে ওখানকার তৃণ মূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। তাদের বক্তব্য যে মানুষ ভোট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে হওয়া উন্নয়ন কে দেখে। তারাও দৃপ্তকন্ঠে জানান যে তৃণমূল এবার জিতবে এ বিষয়ে তাদের কোন সন্দেহ নেই।
অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, তারাও প্রচারকার্য চালান। তাদের এই প্রচারকার্যে উঠে আসে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। সব দলেরই মত, তারাই জিতবে। তবে এখন অপেক্ষা ২৫ তারিখের। দেখা যাক জনগণ কি রায় দেয়?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…