নিউজ

চরম অর্থনৈতিক সংকট দেশে, জিডিপি কমে দাঁড়াল ৫ শতাংশের নীচে

দিল্লি : দেশের অর্থনীতির অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠছে। ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ৫ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিক জিডিপি নিয়ে এমনটাই ভয় পাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এই ঘটনা নতুন নয় আগেও অর্থাৎ ২০১৩ সালের জানুয়ারি মার্চ মাসে ৪.৩শতাংশে নেমে গিয়েছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। তবে আজকে প্রকাশ হতে চলা জিডিপির রিপোর্ট এ দেশের জিডিপির হার বেশ নিচে নেমে গেছে।

ভারতীয় স্টেট ব্যাংক জানিয়েছে এই বছরে ভারতের অর্থনীতি বৃদ্ধির হার হবে ৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ এপ্রিল-জুন মাসের অর্থনীতির বৃদ্ধির হার গত ছয় বছরে তলানি ৫ শতাংশে নেমে এসেছিল। এস বি আই রিসার্চ রিপোর্ট আশঙ্কা প্রকাশ করা হয়েছে জুলাই-সেপ্টেম্বর বৃদ্ধির হারও কমে যাবে।

এর কারণ হিসাবে এসবিআই জানিয়েছে, দীর্ঘদিন ধরে গাড়ি শিল্পের মন্দা, বুনিয়াদি শিল্পে উৎপাদন কমে যাওয়া, নির্মাণ উপরিকাঠামো শিল্পে বিনিয়োগ কমে আসা, এই সমস্ত কারণেই এমন পতন দেখা দিতে পারে। এছাড়া অতিবৃষ্টির কারণে কৃষির ফলন নষ্ট হয়েছে। এর আগেওএশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্বব্যাংক, আইএমএফ সকলেই চলতি অর্থবছরে ভারতের বৃদ্ধির অনুমান কমিয়ে ৬ শতাংশে নামিয়ে এনেছিল।

এছাড়া শেয়ারবাজারে পতন দেখা গিয়েছে রিপোর্ট প্রকাশের আগেই শেয়ারবাজার দেখল বড়োসড়ো একটা পতন। বৃহস্পতিবার সর্বকালীন শিখরে পৌঁছয় শেয়ার বাজার। তবে আজকে বাজার খুলতে না খুলতেই তা ১৫৮.৯৭ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026