গতকাল রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। তিন কেন্দ্রেই ভরাডুবি হয়েছে বিজেপির। এবার সেই হারের কারণ পর্যালোচনা করতে বসে, এনআরসি কেই তারা প্রধান কারণ হিসেবে তুলে ধরলেন। এর সাথে সাথেই ইভিএম এ কারচুপির মতো ঘটনাও ঘটতে পারে বলে মত রাহুল সিনহার মতো কারও কারও।
রাহুল সিনহার মতে, লোকসভায় বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর এই উপনির্বাচনে জিততে তৃণমূল যা খুশি তাই করতে পারে। এমনকি ইভিএম এও কারচুপি হতে পারে বলে বিশ্বাস তার।
রাহুল সিনহা বলেছেন, ‘লোকসভা ভোটে কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর এই দুই কেন্দ্রে অনেক ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু এই উপনির্বাচনে সেই কেন্দ্র গুলো থেকেও হেরেছি আমরা। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।’
রাহুল সিনহা আরও বলেছেন, ‘নির্বাচন কমিশন সব ভোটে থাকলেও উপনির্বাচন গুলো রাজ্য সরকারই করায়। আর লোকসভার পরে এই উপনির্বাচনে জিততে তারা যা খুশি করতেই পারে।’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোট পাওয়ার পর বিরোধীরা অভিযোগ তুলেছিল ইভিএম কারচুপির। কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশন বিরোধীদের সেই অভিযোগ খারিজ করে দেয়। এবার ঘুরে সেই একই অভিযোগ তুলছে খোদ বিজেপিই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…