বিনোদন

ডি-গ্ল্যামারস অবতারেও সকলের মন ছুঁয়েছেন দেব-পাওলি, সৌজন্যে ‘সাঁঝবাতি’

কেয়া সেন : বড়দিনে পরিবারের বয়জেষ্ঠ, নিঃসঙ্গ, অসহায় মানুষদের একাকিত্বের গল্পই এবার পর্দায় তুলে ধরবেন পরিচালক জুটি শৈবাল বন্দোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা যাবে বাড়ির সবচেয়ে জরুরি তবে অবহেলায় থেকে যাওয়া সহকারীদের ও। হ্যাঁ, এই সবটাই একসঙ্গে দেখা যাবে ২০শে ডিসেম্বর থেকে বড় পর্দায়।

১৫ই নভেম্বর প্রকাশ্যে এসেছিল ছবির টিজার।শুক্রবার মুক্তি পেল “সাঁঝবাতি”-র ট্রেলার। ছানা দাদু আর সুলেখা দেবীর বার্ধক্যের একাকিত্ব, পাশাপাশি চাঁদু-ফুলির খুনশুটি থেকে দাদু দিদার সাপোর্ট সিস্টেম হয়ে থাকা, সবটার ঝলকই মিলেছে ১:৪৫ মিনিটের ট্রেলারে।

অভিনয় করেছেন ছবিতে। তবে “সাঁঝবাতি”-র ট্রেলার লঞ্চে সঞ্চালকের ভূমিকাতে সকলকে মাতিয়ে রাখলেন দেব। শোনালেন পরিচালক জুটির সঙ্গে “সাঁঝবাতি”-তে কাজ শুরু করার অজানা গল্পও।

পাওলির কথায়, “বর্তমানে সামাজিক যা অবস্থা, একাধিক পরিবার গুলিতে বয়স্কদের যা অবস্থান, সেখানে সাঁঝবাতি খুবই প্রাসঙ্গিক ছবি। তবে শুধুই যে শক্ত কথা আছে তা নয়।রাগ, ঝগড়া, অভিমান, বন্ধুত্ব, প্রেম সব রকম আবেগই রয়েছে।পাশাপাশি দেবের সঙ্গে আমি যে এই ছবিতে ফুলির চরিত্রে কাজ করতে পেরেছি,এতে আমি খুব খুশি”।

ছবির পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল মুখোপাধ্যায় শ্যুটিং শুরুর আগে অখুশি ছিলেন দেবের কাস্টিং নিয়ে, তবে ট্রেলার লঞ্চে এসে সকলকে জানিয়েদিলেন, “চাঁদুর চরিত্র দেব ছাড়া আর কেউ এভাবে পর্দায় তুলে ধরতে পড়তো না। একটা মানুষ যে কিভাবে ভাঙতে পারে অভিনয়ের স্বার্থে তা দেখিয়েছে দেব। বিশ্বাস না হলে অবশ্যই হলে গিয়ে দেখবেন সাঁঝবাতি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026