কৌশিক পোল্ল্যে: বলিউডের অন্যতম অভিনেত্রী ক্যাটরিন কাইফ প্রাশয়ই খবরের শীর্ষে থাকেন তার ফিল্ম কেরিয়ার, লাইফস্টাইল, ফ্যাশন সেন্স এবং বিশেষ করে ব্যাক্তিগত সম্পর্কের জন্য।
প্রায় দেড় শতকের বলিউড সময় সফরে বহু অভিনেতার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। বলিউডের দাবাং সলমান খানের সঙ্গে সম্পর্কবিচ্ছেদের পর রনবীর কাপুরের সঙ্গেও প্রেমের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
এখন বলি মহলে নতুন করে গুঞ্জন উঠেছে। ক্যাটের সঙ্গে জড়িয়েছে বর্তমানের উঠতি একজন অভিনেতার নাম। তিনি ভিকি কৌশল। ইতিমধ্যেই ‘উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক’, ‘সঞ্জু’, ‘রাজি’ এর মতো সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
ভিকি আর ক্যাটকে প্রায়শই রেস্টুরেন্ট, অ্যাওয়ার্ড শো, এছাড়াও বহু জায়গায় একসঙ্গে দেখা গেছে। সূত্রের খবর অনুযায়ী, বছর শেষেই কিংবা নতুন বছরের শুরুতেই আংটিবদল হতে পারে এই যুগলের মধ্যে।
নিজেদের মধ্যে ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে কুলুপ এঁটেছেন দুজনেই। ক্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে ভিকিকে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে তা এড়িয়ে যান এবং অপরদিকে ক্যাটের বক্তব্য, “ এসব গুজবে অভ্যস্ত হয়ে গিয়েছি। এটা আমাদের জীবনের অঙ্গ। লাইম লাইটে থাকতে থাকতে এসব এখন গা সওয়া হয়ে গিয়েছে।” দুজনে সম্পর্ক নিয়ে কোনোরকম মন্তব্য না করলেও বলিপাড়ায় যা রটে তার খানিকটা তো সত্যি বটে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…