নিউজ

রাজ্যে চালু নয়া প্রকল্প ‘জাগো’, ৫০০০ টাকা করে দেবে মমতা

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষদের সর্বাঙ্গীন উন্নতির কথা মাথায় রেখে বহু প্রকল্প নিয়ে এসেছেন। এছাড়া মেয়েদের সামগ্রিক অগ্রগতি নিয়ে আসতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনেক প্রকল্পের উদ্বোধন করেছেন।

তাদের মধ্যে কন্যাশ্রী প্রকল্প গোটা দেশ তথা বিশ্ব দরবারে অন্যতম নজির গড়েছে। একই ধারা বজায় রেখে মহিলাদের বিকাশের জন্য ‘জাগো’ নামে নতুন প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার।

নবান্নের তরফ থেকে জানানো হয় যে রাজ্যে পিছিয়ে পড়া মহিলাদের আরও বেশি পরিমাণে স্বনির্ভর করে তোলার তাগিদে এই ধরণের প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় গত দু মাস আগে বিধানসভায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবে আজ শুক্রবার এই প্রকল্পে কাজ করা চালু হল।

এই প্রকল্পের জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে রাজ্য সরকার। এই প্রকল্প থেকে রাজ্য সরকার রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দিতে চলেছেন। ‘জাগো’ প্রকল্পের ফলে রাজ্যের প্রায় ১ কোটি মহিলা উপকৃত হতে চলেছেন বলে দাবি করেছে রাজ্য সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026