জমায়েত থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। তাই যেকোন ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে করোনা সংক্রমণের ভয়ে সিনেমা হলে আসছে না দর্শক। ফলে দর্শক শূন্য অবস্থায় চালাতে হচ্ছে সিনেমা। বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে হল মালিক থেকে সমগ্র সিনেমা জগতকে। তাই আপাতত ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হল মালিক এসোসিয়েশন।
ইতিমধ্যে দিল্লি ও মুম্বাইয়ের শহরে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ভিড় এড়াতে যথাক্রমে ৩০ ও ৩১ শে মার্চ পর্যন্ত সিনেমা হল রাখার কথা ঘোষণা করেন।
আরও পড়ুন : করোনার সংক্রমণ এড়াতে গোমূত্র পান, ভাইরাল নেটদুনিয়া
পশ্চিমবঙ্গও একই পথে হাঁটবে কিনা সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেবে হল মালিক এসোসিয়েশন ও প্রশাসন। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রসাশন সূত্রে খবর। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখার নির্দেশ জারি করেছে সরকার।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…