করোনা এখন আর কোন নির্দিষ্ট ভূখণ্ডে আটকে নেই, ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়েই। আর করোনার কোপে পড়ে খেই হারাচ্ছে পৃথিবীর ফুসফুসও। ব্রাজিলের আমাজন অববাহিকা অঞ্চলে বসবাসকারী উপজাতিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আক্রান্ত বহু মানুষ। টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হলো না। হার মানলো ইয়ানোমামি উপজাতির ১৫ বছর বয়সের এক কিশোর। ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার মৃত্যু হল ওই কিশোরের।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হল ওই উপজাতি কিশোরের।’ এই ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন আমাজনের উপজাতিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরাও। উদ্বিগ্ন ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরাও। স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেটার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন আমাজনের উপজাতিদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমাদের আরও সাবধান ও সতর্ক থাকতে হবে।’
ব্রাজিল প্রশাসনের থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ৩ এপ্রিল ইয়ানোমামির উরারিকোয়েকা নদীর পার্শ্ববর্তী গ্রাম রেহেবে থেকে উত্তর ব্রাজিলের রোরাইমার রাজধানী বোয়া ভিস্তার রোরাইমা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই কিশোরকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত ওই কিশোরের শরীরে করোনা সংক্রমণ ছিল বলে জানান ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…