ভারতে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। ১০ এপ্রিল বিকেল ৫ টা পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬১ জন। এক রাতের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৬ জন। ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৪৭। এর পাশে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত এক রাতে মৃত্যু হয়েছে ৩৩ জনের, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৪৩ জন।
ভারতে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৭৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ১১০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮৮ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানেও সংখ্যা বেড়ে হয়েছে ৯১১ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়েছেন ৪৪ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি, সংখ্যা ৯০৩। মারা গেছেন ১৩ জন। আর সুস্থ হয়েছেন ২৫ জন। দিল্লির ঠিক পরেই রয়েছে রাজস্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫৩। সুস্থ হয়েছেন ২১ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। রাজস্থানের পরে তেলেঙ্গানা। সংখ্যাটা ৪৭৩। সুস্থ হয়েছেন ৪৩ ও মৃত্যু হয়েছে ৭ জনের।
এদিকে কেরলে ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৩৬৪ জন, যার মধ্যে সুস্থ হয়েছে ১২৩ জন আর মারা গেছেন ২ জন। আর পশ্চিমবঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১১৬ জন, সুস্থ হয়েছেন ১৬ জন ও মরতু হয়েছে ৫ জনের। এখনো পর্যন্ত একমাত্র মেঘালয়ে ১ জন ও করোনাতে আক্রান্ত হননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…