আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী আজ উত্তরবঙ্গে বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে। তবে কলকাতায় আজ সেভাবে ঝড়-বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড়-বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ বিকেলের পর হালকা বৃষ্টি হলেও হতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকবে, প্রায় ৫৬ শতাংশের কাছাকছি থাকবে। গতকাল কলকাতায় বৃষ্টিপাত হয়নি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির বেশি ছিল।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা প্রভৃতি জেলাতে ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। তাই কলকাতায় না হলেও এই ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…