নিউজ

করোনা সংক্রমণ কমাতে লকডাউনের মেয়াদ বাড়াল রাজস্থান

প্রথম রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল ওড়িশা। পরে পাঞ্জাবও সেই একই পথে পা বাড়ায়। এবার ওড়িশা-পাঞ্জাবের পর তৃতীয় রাজ্য হিসেবে রাজস্থানও লকডাউনের সময়সীমা বাড়ালো। আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে। গত ২৫ মার্চ দেশব্যাপী ২১ দিনের লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা শেষ হচ্ছে ১৪ই এপ্রিল। ১৪ই এপ্রিল দেশজুড়ে লকডাউন উঠবে কিনা তা এখনো কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়নি, তার আগেই এই তিন রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো।

করোনা ভাইরাসে রাজস্থানে আক্রান্ত এখনো পর্যন্ত ৫৫৩ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। দেশে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৪৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩৯ জনের। খুবই দ্রুত দেশ জুড়ে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। আর এর থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। তাই লকডাউনই একমাত্র পথ, আর সেই পথে হেঁটেই একের পর এক রাজ্য বাড়াচ্ছে লকডাউনের সময়সীমা।

১১ই এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক আছে। সেখানেই প্রতিটি রাজ্যের অবস্থা দেখে লকডাউন আরও কিছুদিন বাড়ানো হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বেশিরভাগ রাজ্যই লকডাউন বাড়ানোর পক্ষে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এর আগে জানিয়েছিলেন, দেশের ১৩৩ টি করোনা হটস্পট চিহ্নিত করা হয়েছে, যে জায়গাগুলিতে লকডাউন আরও বাড়ানো হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026