নিউজ

চলছে প্রস্তুতি, সম্পূর্ণ সিল করা হবে রাজ্যের এই এলাকাগুলি

রাজ্য সরকার করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু এলাকাকে সম্পূর্ণ লকডাউন করার প্রস্তুতি নিচ্ছে। যেই জায়গাগুলিতে বেশি সংক্রমণ হচ্ছে, সেই হটস্পট এলাকাগুলিকে চিহ্নিত করে সিল করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা এই কথা জানিয়েছেন।

মূলত যেই জায়গাগুলিতে সংক্রমণ বেশি হচ্ছে, সেই এলাকাগুলিকেই হটস্পট হিসাবে নির্বাচন করছে রাজ্য সরকার। তবে সেইসব এলাকাগুলিতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করবে রাজ্য সরকার। ওই এলাকাগুলিতে নিত্যপ্রয়োজনীয় জিনষপত্রহুলী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে. এছাড়া শারীরিক কোনো অসুস্থতা দেখা দিলেও তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়।

যে জায়গাগুলি হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল- দমদম, সল্টলেকের বেশ কিছু এলাকা, আলিপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকা, পূর্ব মেদিনীপুরের এগরা, হলদিয়া ও কালিম্পঙ। এই এলাকাগুলিতে যেই কয়দিন সম্পূর্ণ লকডাউন থাকবে, সেই সময় ওই এলাকাগুলিতে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না, এলাকা যদি খুব প্রয়োজনে ছাড়তে হয় কিংবা এলাকাতে ঢুকতে হয় তাহলে করতে হবে স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া ওই এলাকাগুলিতে স্বাস্থ পরীক্ষা ও বাড়ানো হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026