বিনোদন

The Kapil Sharma Show: আশা ভোঁসলকে প্রকাশ্য নকল জনি-কন্যার, হেসে কুটিপাটি কপিল! রইলো ভিডিও

‘দ্য কপিল শর্মা শো’-এর অন্যতম সেরা সংযোজন হন জেমি লিভার। ছোটপর্দার এই জনপ্রিয় শোতে ইতিমধ্যেই বিভিন্ন তারকাদের নকল করে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি, এই শোতে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সুনিধি চৌহ্বান, হর্ষদীপ কউর, সালিম-সুলেমান এবং সলমন আলির মতো সুরের জগতের বিখ্যাত কিছু সুরেলা ব্যক্তিত্বরা। আর এই সব সুরেলা ব্যক্তিত্বদের সামনেই কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নকল করে দেখালেন জেমি। আর চ্যাসের এই এপিসোডের একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে সোনি এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, কপিলের শোয়ের জেমি শুধু অভিনেত্রী নন তা ছাড়াও জেমির আরও একটি পরিচয় রয়েছেন। তিনি বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা জনি লিভারের কন্যা। শেয়ার করা ওই প্রোমোর এক জায়গায় দেখা যাচ্ছে, আশা ভোঁসলের মতো সাদা রঙের একটি সিল্কের শাড়ি পরে শোতে উপস্থিত হয়েছেন জেমি। কিংবদন্তি গায়িকার এই ভাবভঙ্গি নকল করে সকল অতিথিদের উদ্দেশ্যে জনি-কন্যা বলে ওঠেন, ‘আগেকার মতো কিছুই আর আজকাল আর নেই। যুগ বদলে গেছে। আগে তানসেন গাইলে স্টেজে আগুন জ্বলে উঠত। আর আজ? সুনিধি মঞ্চে গান ধরলে হর্ষদীপ জ্বলে ওঠেন আবার হর্ষদীপ গান ধরলে সুনিধি তেলেবেগুনে জ্বলে ওঠেন! আর এঁরা দু’জন যখন গান ধরেন তখন আমি আর থাকতে পারি না।’ এখানে যে ‘জ্বলে ওঠা’র কথা বলা হয়ে আদপে তা হিংসা করাকেই যে মজাদার ভঙ্গিতে বুঝিয়েছেন জেমি তা বলে দেওয়ার জন্য আর অপেক্ষা রাখেনা।

এখানেই শেষ নয় জেমির কথা৷ এরপর কিংবদন্তী আশা ভোঁসলেকে অনুকরণ করে জেমি আরও বলেন, ‘শরীরচর্চার উপরেও গান রয়েছে আমার। এই বলেই আশাজির গাওয়া সেই বিখ্যাত গান ‘পিয়া তু অব তো আ যা’ গাইতে শুরু করে দিলেন তিনি। এরপএ ফুট কাটেন কপিল, ‘এটা কোন দিকে থেকে শরীরচর্চার গান হল?’ সঙ্গে সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস-এর ব্যায়াম করার ভঙ্গি করা শুরু করে দিলেন জেমি। তারপরেই সাথে সাথে স গানটির অন্তরার শেষদিকে সেই বিখ্যাত টান ‘আ হা হা, আ হা হা’ গাইতে শুরু করে দেন তিনি। জেমির এহেন কীর্তি দেখে এবার কপিলের সেই অট্টহাসিতে যোগ দেন সুনিধি, সেলিম-সুলেমানরা। তবে এই প্রমো বেশ ভাইরাল হয়।

John Fabian

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026