নিউজ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাস

গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লো ৫৪ জন। একদিনে আক্রান্ত হওয়ার সংখ্যার নিরিখে এখনো পর্যন্ত যা রাজ্যে সর্বোচ্চ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৪৫। এখনো পর্যন্ত মৃত ১২ জন এবং গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। নতুন ভাবে আক্রান্ত হওয়া ৫৪ জনের মধ্যে ৮ জন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী আছেন। সোমবার মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন এই তথ্য।

এছাড়াও বেসরকারি সূত্রে জানা যাচ্ছে, ওই ৫৪ জন ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও ৬ জন, যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পিয়ারলেস এবং আইএলএস হাসপাতালে দুজন রোগীর করোনায় মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর এই কথা স্বীকার করেনি। চিকিৎসকদের করোনায় সংক্রমণের সূত্রপাত হয়েছিল হাওড়া জেলা হাসপাতাল থেকে। তারপর আরজিকর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের একের পর একটি চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মীরা আক্রান্ত হয়েছে করোনায়।

চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়েও মুখ্যসচিব মুখ খোলেন এদিন। তিনি জানিয়েছেন, ‘চিকিৎসকরা যাতে সংক্রামিত না হন তার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা। তাদের জন্য দু ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রথমত, চিকিৎসকদের জন্য আমরা পিপিই, মাস্ক, গগলস পাঠাচ্ছি। দ্বিতীয়ত, যে রোগীরা উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’ এদিকে সোমবার থেকে মালদাতেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সেখানে ৫৯ টি পরীক্ষা করা হয়, যার মধ্যে সবগুলিই নেগেটিভ এসেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026