নিউজ

লকডাউনে জলকষ্ট, গোটা গ্রামের জন্য কুয়ো খুঁড়লেন এক দম্পতি

মহারাষ্ট্র : করোনা ভাইরাসের প্রভাবে দেশ জুড়ে জারি আছে লকডাউন। আর লকডাউনের ফলে কাজ বন্ধ সাধারণ দিন আনি দিন খাই শ্রমিকদের। বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারছেন না কেউই। এই অবস্থায় বাড়ি বসে থেকে নিজেদের গায়ে যাতে মেদ না লাগে তারজন্য বাড়ির বাইরে আস্ত একটা কুয়ো খুঁড়ে ফেললেন এক দম্পতি। গ্রামের মানুষের জলের সমস্যা মেটাতে কুয়ো খুঁড়েছেন তিনি। ঘটনাটি মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের ওয়াসিম জেলার এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন অনেকেই।

জানা যাচ্ছে, মহারাষ্ট্রের ওয়াসিম জেলার গজানন এবং তাঁর স্ত্রী দুজন মিলে বাড়ির সামনে খুঁড়ে ফেলেছেন একটি কুয়ো। লকডাউনে বাড়ি বসে তাদের শরীরে যাতে মেদ না লাগে তার জন্য করেছেন এই কাজ বলে জানিয়েছেন গজানন। প্রথমে যখন কুয়োটি খোঁড়া শুরু হয় পাড়ার লোকজন হেসেছিল, কিন্তু কুয়ো খোঁড়ার কাজ শেষ হতে সেই কুয়োর জলই এখন সবাই ব্যবহার করছে।

লকডাউন শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই কুয়ো খোঁড়ার কাজ শুরু করেন গজানন। টানা ২১ দিন খুঁড়ে ২৫ ফুট গর্তের একটি কুয়ো খুঁড়তে সক্ষম হন তিনি। গজানন জানিয়েছেন, গ্রামের মানুষ প্রথমে তাদের কুয়ো খোঁড়া দেখে হাসি মজা করলেও, যখন কুয়ো থেকে জল উঠেছে তখন সকলেই তাদের বাহবা দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026