কৌশিক পোল্ল্যে: ভারতবর্ষের সবচেয়ে বড় ও জটিল সম্পর্কের মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে সিনেমা তৈরির কথা ভেবেছেন অনেকেই। মাঝে শোনা গিয়েছিল আমির খান এই ছবিতে প্রযোজনার দায়িত্বে থাকবেন এবং অভিনয়ও করবেন। অনেকদিন কেটে গেলেও এই প্রজেক্ট নিয়ে আর কোনো কথা হয়নি।
তারপরই হঠাৎ করে দীপিকা পাডুকোন সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, মহাভারত নিয়ে সিনেমা হবে যেটা তিনি আংশিক প্রযোজনা করবেন এবং তিনিই থাকবেন এই গল্পের মূল নায়িকা দৌপদির ভূমিকায়। দৌপদির চোখে মহাভারতদর্শন হবে ছবির মুখ্য বিষয়।
আরও পড়ুন : এত বড় সম্মানের শিরোপা, তবুও এলেন না অমিতাভ বচ্চন
এবার জানা যাচ্ছে এই ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক রোশন। সূত্রের খবর অনুযায়ী, ছবির বাকি প্রযোজকরা এই চরিত্রে ঋত্বিককেই দেখতে চান এবং দু-পক্ষের মধ্যে কথাবার্তাও হয়ে গিয়েছে।
উভয় তরফে সব ঠিকঠাক থাকলে এটাই হবে দীপিকা ও ঋত্বিকের প্রথম ছবি। তাই স্বাভাবিকভাবে এটি বলিউডপ্রেমী মানুষদের কাছে একটি বড় সুখবর। দীপিকার ‘মহাভারত’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে, যদিও ছবির শ্যুটিং ডেট সহ অন্যান্য কাস্টিং কিছুই শুরু হয়নি। দীপিকা এখন ব্যস্ত তার বর্তমান ছবি ‘ছপাক’ নিয়ে যেটি এই জানুয়ারিতে মুক্তি পাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…