বিনোদন

গভীর রাতে দুধ সাদা শাড়িতে ভিকির বাড়িতে হবু বউ ক্যাটরিনা, প্রকাশ্যে এল ছবি

এখন বলিউডে পেজ থ্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। টিনসেল টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী, সকলেই এই হেভিওয়েট কাপলেত আসন্ন বিয়ের আপডেট পেতে আগ্রহী। দুজনের বিয়ের খবরে এখন সরগরম বলিউড। জানা যাচ্ছে এই সপ্তাহেই ৯ডিসেম্বর চার হাত এক হবে এই চর্চিত প্রেমিক জুটির। জানা যাচ্ছে, আগামী ৬ তারিখ অর্থাৎ আজ রাজস্থান উড়ে যাওয়ার কথা ক্যাট ভিকির জুটির। জয়পুর এয়ারপোর্ট থেকে সড়কপথে নয়, সোজা হেলিকপ্টারে করে বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছাবেন এই লাভ বার্ডস।আগামী ৭ ডিসেম্বর ক্যাটের মেহেন্দি আর হলদির অনুষ্ঠান হবে।

আর আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার ৭০০ বছরের পুরোনো দুর্গে বসছে ‘ভিক্যাট’-এর রাজকীয় বিয়ের আসর। সোমবার থেকেই অতিথিরা বিয়ের আসরে জমায়েত হবে। তার আগে রবিবার রাতে সপরিবারে হবু শ্বশুরবাড়িতে উপস্থিত হয়েছিলেন সুন্দরী ক্যাটরিনা। এদিন নিজের  মা, দাদা, বোনেদের সঙ্গে নিয়ে হবু স্বামো ভিকির অ্যাপার্টমেন্টের নীচে পাপারিজ্জদের হাতে ধরা পড়ে যান। বিরক্ত না হয়ে ক্যামেরার সামনে লেন্সবন্দি হলেন ক্যাট, শুধু তাই নয় সামন্য সময়ের জন্য দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজও দিলেন সুন্দরী।

এমনকি হাত নেড়ে অভিবাদন জানালেন পাপারাতজিদের উদ্দেশে। এদিন শ্বশুড়বাড়ি যাওয়ার জন্য ক্যাট ইন্ডিয়ান সাজ বেছে নিলেন। এদিন ধবধবে সাদা রাফেল শাড়িতে পাওয়া গেল গর্জাস ক্যাটরিনাকে। তবে নজর কাড়ল তাঁর পরনের ব্রালেট স্টাইল ঝলমলে রুপোলি ব্লাউজও। কপালে টিপ, কানে ভারী দুল, হাতে বালা, আর খোলা চুল- এই লুকেই পাপারিজ্জদের সামনে এলেন ক্যাটরিনা। ক্যাটের সাথে তাঁর মসুজনে টার্কেট সবুজ সালোার স্যুটে হবু জামাইয়ের বাড়ি হাজির ছিলেন।

উল্লেখ্য, দু-দিন আগেই গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে পৌঁছেছিলেন ভিকি, তবে পরিবারকে সঙ্গে নিয়ে নয় হবু বউয়ের কাছে একাই গিয়েছিলেন ‘ঊরি’ খ্যাত অভিনেতা। এদিন ক্যাটরিনাকে সেজেগুজে ভিকির বাড়িতে পৌঁছাতে দেখে অনুরাগীদের প্রশ্ন, তবে কি এদিন আইনি বিয়েটা সেরে ফেললেন ক্যাটরিনা-ভিকি? মাঝে শোনা গিয়েছিল মুম্বইতে আইনি বিয়ে সেরেই রাজস্থানে পৌঁছাবেন দুজনে। সাত পাক ঘোরবার আগেই অফিসিয়্যালি নিজেদের পাশ থেকে ব্যাচেলার তকমা সরিয়ে দেওয়ার কথা দুজনের।

উল্লেখ্য, ভিকি ক্যাট নিজেদের বিয়ে নিয়ে স্পিকটি নট তিনি। তবে এই বিয়েতে কার্যত শিলমোহর দিয়ে দিয়েছে রাজস্থান প্রশাসন। এই বিগ ফ্যাট ওয়েডিং এর আগে গত শুক্রবার সাওয়াই মাধোপুর জেলা প্রশাসনের তরফে।সুষ্ঠুভাবে আয়োজন, আইনশৃঙ্খলা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। সওয়াই মাধোপুর জেলা কালেক্টর রাজেন্দ্র কিষাণ ছাড়াও, এই সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার রাজেশ সিং, পুলিশ আধিকারিক, বন আধিকারিক এবং হোটেল এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026