বিনোদন

ক্যাটের জীবনে অন্য পুরুষ, সহ্য করতে পারছেন না প্রাক্তন সমলন খান

সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তবে কোনদিনই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে ইতিবাচক ইঙ্গিত দিতে দেখা যায়নি এই দুই তারকাকে। কেরিয়ারের শুরুর সময় থেকে বলিউডের ভাইজানের নাম জড়িয়েছে একাধিক সুন্দরীদের সাথে। ক্যাটরিনার নামও জড়িয়েছে বহু পুরুষের সাথে। নিঃসন্দেহে বলা যায় ক্যাটরিনা কাইফ বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। অতএব, তার প্রেমে পড়াটা কোন অস্বাভাবিক ব্যাপার নয়। তবে সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি কৌশলের গাঁটছড়া বাঁধার খবর সামনে আসার পর থেকে আবারও উঠে এসেছে ভাইজানের সাথে ক্যাটরিনার পুরনো সম্পর্কের কথা।

আগামী ৯’ই ডিসেম্বর পিঁড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের একাধিক নামিদামী তারকারা। সেই তালিকায় নাম নেই বলিউডের ভাইজানের। ক্যাটরিনার পাশে অন্য কাউকে সহ্য করতে পারেন না সালমান। এর প্রমাণ মিলেছে একাধিকবার। ‘আজাব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিংয়ের সময় ক্যাটরিনা সাথে নাম জড়িয়েছিল রণবীর কাপুরের। ভাইজানকে না জানিয়েই চলছিল তাদের সম্পর্ক। তবে তিনি জানার পর থেকে বিভিন্নভাবে মিডিয়ার সামনে রণবীরকে কটাক্ষ করেছেন। তবে কোন কিছুতেই প্রতিক্রিয়া ছিল না ক্যাটরিনার। তার জন্যই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় দর্শকদের মাঝে।

‘কপিল শর্মা শো’তে ‘ভারত’ ছবির প্রমোশনে ক্যাটরিনার সাথে হাজির হয়েছিলেন সালমান। সেখানেই সালমান খান সকলের সামনে বলে উঠেছিলেন, ক্যাটরিনা কাইফ তাকে ছেড়ে দিয়েছেন। তবে সেইসময় অভিনেত্রীর সাথে সম্পর্কে ভাঙন ধরেছিল রণবীর কাপুরেরও। ঐ অপ্রস্তুত পরিস্থিতিতেও ক্যাটরিনা কাইফ কোন কথা না বলে চুপ ছিলেন। সবকিছুতেই তার এই নিস্তব্ধতা তাদের সম্পর্ক নিয়ে দর্শকদের জল্পনাকে সায় দিয়েছে বারবার।

এই জুটির রসায়ন বড়পর্দায় প্রতিবার নজর কেড়েছে আপামর দর্শকদের। পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। তবে ভিকি কৌশলের সাথে ক্যাটরিনার বিয়ের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি বলিউডের ভাইজানকে। এই পরিস্থিতিতে এই দুই তারকা অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, নিজেদের জীবনের ব্যক্তিগত জটিলতা কাটিয়ে আবারো কি একই পর্দায় দেখা মিলবে সালমান-ক্যাটরিনার! তবে সেই উত্তর ভবিষ্যৎই দেবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026