নিউজ

Weather Update : রেহাই নেই জাওয়াদ থেকে, আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

শীতের মরসুমে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার আমেজ৷ সৌজন্যে ‘জওয়াদ’। শীতের মরশুমে বৃষ্টি যেন বাংলার পিছুই ছাড়ছে না৷ ডিসেম্বর মাসে জওয়াদের হাত ধরে ফের বৃষ্টি ফিরে এল বঙ্গে৷ সেই শনিবার থেকে কখনও ঝিরিঝিরি তো কখনো ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরের উপরে তৈরী নিম্নচাপের জন্য সোমবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে সারাদিন। বৃষ্টি শুরু হয়েছে শনিবার দুপুএ থেকেই। ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বাংলাতে নিম্নচাপে পরিণত হওয়ার পর, রবিবার সারাদিন ধরেই কখনও হালকা তো কখনও ভারী বৃষ্টি দেখা গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে।

প্রশ্ন হচ্ছে, এই বৃষ্টি কবে কমবে? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বাংলার আকাশ পরিস্কার থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জাওয়াদ আসার খবর পেতে আগে থাকতেই প্রস্তুতি নিতে শুরু করেছিল বাংলার প্রশাসন। সরিয়ে নিয়ে আসা হয়েছিল উপকূল এলাকার মানুষজনকে। বাংলাত এই বিপর্যয় মোকাবিলার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফরের কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছেন নবান্ন। আর কন্ট্রোলরুম সংক্রান্ত সব খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

 

মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপরে বিশেষ নজর রয়েছে নবান্নের আগে থাকতেই প্রস্তুতি নিতে শুরু করেছিল বাংলার প্রশাসন। সরিয়ে নিয়ে আসা হয়েছিল উপকূল এলাকার মানুষজনকে। এমনকি সমুদ্রে মৎস্যজীবীরা না নামে তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আবার উপকূলবর্তীতে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তাবাহিনীকেও।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মাঝেমধ্যে বৃষ্টি এবং রাতের দিকে পরিষ্কার হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বাংলার একাধিক জেলার মুখ ভার, সঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাতও। আজ সারাটা দিন এমন ভাবেই আকাশের মুখ ভার থাকবে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে রাতের দিক থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026