নিউজ

আগামী ২-৩ ঘন্টায় কলকাতা সহ বিভিন্ন জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি, জানাল হাওয়া অফিস

গতকালের মতো আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে আজ। এই গোটা সপ্তাহ ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। গতকাল বিকেলে বৃষ্টির পর থেকেই আকাশ মেঘলা, আজ সারাদিন এমন থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু কম থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়ার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ঝড় হওয়ার সম্ভাবনার কথাও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

গতকাল বিকেলে কলকাতা এবং আশেপাশের কয়েকটি অঞ্চলে বিকেলের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। যার ফলে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়েছিল মানুষ। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ গতকাল ছিল ৫৬-৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিকেলের পর বৃষ্টি হতে পারে।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026