নিউজ

মহাকাশে নতুন ইতিহাস, দুই নভশ্চরকে নিয়ে মহাকাশে উড়ে গেল Space-X

মহাকাশে আবার ইতিহাস গড়লো মানুষ। দুনিয়ার প্রথম বেসরকারি মহাকাশযান দুই নভশ্চরকে নিয়ে উড়ে গেলো আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে। দুই মার্কিন নভশ্চর রবার্ট বেনকেন এবং ডগলাস হার্লেকে নিয়ে Space-X এর ফ্যালকন 9 রকেটটি গেলো আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে। ইস্টার্ন টাইম ৩টে ২২ মিনিট নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে উড়লো রকেটটি। ২০১১ সালের পর এই প্রথম মহাকাশে মানুষ নিয়ে যাওয়ার মতো কাজ করা হলো।

এই উদ্যোগে Space-X এর সাথে কাজ করেছে নাসা’ও। নাসা এবং Space-X এর যৌথ উদ্যোগেই এই সফল মহাকাশযাত্রা সফল হলো। প্রথম বেসরকারি সংস্থা হিসেবে Space-X মহাকাশে মানুষ পাঠালো। এই পুরো মিশনের লাইভ সম্প্রচার দেখা যাচ্ছে NASA এবং Space-X এর সাইটে। উৎক্ষেপণ থেকে পৃথিবীতে আবার ফিরে আসা, এই পুরো পথটাই লাইভে দেখা যাবে।

মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করতে Space-X এর এই উদ্যোগ। ভবিষ্যতে যাতে আরও বেশি সংখ্যক মানুষ মহাকাশে যেতে পারে তার জন্যই এই উদ্যোগ। Space-X এর ভিতরটা সাজানো হয়েছে ড্রয়িংরুমের মতো। নাসার ডিরেক্টর জিম ব্রিডেন্সটাইন জানিয়েছেন, “দেশের জন্য এটা গর্বের মুহূর্ত। প্রথমবার কোনো বেসরকারি সংস্থা এই উদ্যোগ নিয়েছে।” দুই নভশ্চরের আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেতে সময় লাগবে ১৯ ঘন্টা, সেখানে তারা কাটাবেন ২১০ দিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026